ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

Small Saving Scheme: স্মল সেভিংস স্কিমের সুদের হার বদল করল সরকার

নতুন আর্থিক বছরে কেন্দ্রীয় সরকার অনেকগুলি নতুন নতুন ঘোষণা করতে চলেছে বলে জানা যাচ্ছে। আপনাদের জানিয়ে রাখি বৃহস্পতিবার ১ এপ্রিল ২০২৪ থেকে শুরু হওয়া আর্থিক বছরে প্রথম ত্রৈমাসিকের জন্য অনেক নতুন ছোট সঞ্চয় প্রকল্পের সুদের হার পরিবর্তন করা হবে বলে জানিয়েছে কেন্দ্রীয় সরকার। আপনাদের জানিয়ে রাখি পিপিএফ দেশের সর্বোচ্চ মুনাফা প্রদানকারী প্রকল্পে ৭.১ শতাংশ হারে সুদ প্রদান অব্যাহত থাকতে চলেছে। অর্থ মন্ত্রকের বিজ্ঞপ্তি অনুসারে ২০২৪ থেকে ২৫ আর্থিক বছরের প্রথম ত্রৈমাসিকের জন্য অনেক ছোট সঞ্চয় প্রকল্পের সুদের হার চতুর্থ ত্রৈমাসিকের মতই থাকবে।

বিশেষ করে কন্যাদের জন্য SSY প্রকল্প বাস্তবায়িত করা হয়েছে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে। বর্তমানে সুকন্যা সমৃদ্ধি যোজনা প্রকল্পে সুদের হার ৮.২ শতাংশ রাখা হয়েছে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে। তিন বছরের সুদের হার ৭.১ শতাংশ। পিপিএস প্রকল্প এবং পোস্ট অফিস সেভিংস প্রকল্পে সুদের হার রাখা হয়েছে ৭.১ শতাংশ। অন্যদিকে কিষান বিকাশ পত্র প্রকল্পের সুদের হার ৭.৫ শতাংশ। ১১৫ মাসের মধ্যে এই প্রকল্পটি পরিপক্ক হবে।

অন্যদিকে ন্যাশনাল সেভিংস সার্টিফিকেটের সুদের হারের ব্যাপারে কথা বললে ১ এপ্রিল থেকে ৩০ জুন ২০২৪ পর্যন্ত সুদের হার রাখা হয়েছে ৭.৭ শতাংশ। মাসিক আয় প্রকল্পের সুদের হার বর্তমান ত্রৈমাসিকের মতই হবে ৭.৪ শতাংশ। কেন্দ্রীয় সরকারের মতে প্রতি তিন মাস অন্তর পোস্ট অফিস দ্বারা পরিচালিত ছোট সঞ্চয় প্রকল্পগুলিতে সুদের হার পরিবর্তন হবে।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026