দেশ

বিরল রোগে মৃত্যু অনেক বেশি, ‘ব্ল্যাক ফাঙ্গাস’কে মহামারী ঘোষণা কেন্দ্রের

করোনাভাইরাস এর পাশাপাশি এবার ব্ল্যাক ফাঙ্গাস কে মহামারী হিসেবে ঘোষণা করার জন্য রাজ্যের কাছে রিপোর্ট তলব করল কেন্দ্রীয় সরকার। কেন্দ্রীয় সরকারের স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে মহামারী আইন অনুযায়ী এই ব্ল্যাক ফাঙ্গাস রোগটিকে মহামারী হিসেবে চিহ্নিত করার ঘোষণা করা হয়েছে। জানানো হয়েছে এটি অত্যন্ত বিরল একটি রোগ কিন্তু এই রোগে মৃত্যুহার অনেক বেশি। যাদের যাদের করোনা পজিটিভ তাদের ক্ষেত্রে এই ব্ল্যাক ফাঙ্গাস সবথেকে বেশি আক্রমণ করছে।

কেন্দ্রীয় স্বাস্থ্য দপ্তরের যুব সেক্রেটারি লাভ আগারওয়াল প্রত্যেকটি রাজ্য কে লেখা চিঠিতে জানিয়েছেন, “বর্তমান পরিস্থিতিতে একটি নতুন চ্যালেঞ্জ আমাদের সামনে এসে উপস্থিত হয়েছে। এটি নাম হল মিউকর মাইকোসিস অথবা ব্ল্যাক ফাঙ্গাস। বিভিন্ন রাজ্য থেকে ব্ল্যাক ফাঙ্গাসের আক্রান্ত রোগীদের রিপোর্ট দেওয়া হচ্ছে। ধীরে ধীরে করোনাভাইরাস আক্রান্ত রোগীদের মধ্যে এই ছত্রাক ছড়িয়ে পড়ছে। যাদের যাদের কো মর্বিডিটি রয়েছে এবং যারা করণা আক্রান্ত ছিলেন তাদের ক্ষেত্রে মৃত্যুর হার সবথেকে বেশি।” এছাড়াও তিনি জানালেন, এই রোগের চিকিৎসা করার জন্য অনেক ধরনের ডাক্তার প্রয়োজন হচ্ছে। চোখের ডাক্তার, নাক কান গলা, জেনারেল সার্জেন, নিউরো সার্জেন, দাঁতের ডাক্তার এবং অ্যান্টি ফাঙ্গাল ওষুধের মাধ্যমে এই চিকিৎসা করতে হচ্ছে।

এছাড়াও তিনি জানালেন, “সমস্ত সরকারি এবং বেসরকারি হাসপাতালে এই রোগ বিষয়ক কিছু বিধিনিষেধ জারি করা হয়েছে। তাদের সকলকে সমস্ত গাইডলাইনস মেনে চিকিৎসা করতে হবে। মিউকর মাইকোসিস বর্তমানে ছড়িয়ে পড়তে শুরু করেছে।” মহারাষ্ট্র ইতিমধ্যেই ১,৫০০ এর বেশি ব্ল্যাক ফাঙ্গাসের কেস রিপোর্ট করেছে। তারমধ্যে ইতিমধ্যেই ৯০ জনের মৃত্যু হয়েছে। তেলেঙ্গানা এবং রাজস্থান ইতিমধ্যেই এই রোগটিকে মহামারী হিসেবে চিহ্নিত করেছে।

তামিলনাড়ুতে যদিও এখনও পর্যন্ত মাত্র ৯জন আক্রান্ত হয়েছেন এই ব্ল্যাক ফাঙ্গাসে কিন্তু তবুও ভয়ের কারণ তামিলনাড়ুর জন্য আছে। ডাক্তাররা জানাচ্ছেন এই মারন ছত্রাক আপনার মুখ, নাক, চোখের আশেপাশের জায়গা এবং মস্তিষ্কে আক্রমণ করতে পারে। এছাড়াও আপনার ফুসফুসে ক্ষতি করতে পারে এই ছত্রাক। যাদের ডায়াবেটিস রয়েছে, যাদের করোনা আক্রমণ ইতিমধ্যেই একবার হয়ে গিয়েছে এবং যারা বর্তমানে করোনা আক্রান্ত রয়েছেন তাদের ক্ষেত্রে এই রোগে আক্রান্ত হবার সম্ভাবনা সবথেকে বেশি। নাক এবং মুখের আশেপাশে কালো হয়ে যাওয়া, কাশির সঙ্গে রক্ত ওঠা, শ্বাসকষ্ট, ঝাপসা দেখা সব কিছুই রয়েছে এই রোগের উপসর্গের মধ্যে। রোগটি অত্যন্ত মারাত্মক, তাই এরকম একটি রোগ অবশ্যই মহামারীর মধ্যে পড়তে পারে বলে মনে করছে কেন্দ্রীয় সরকার।

John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026