ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

১৫ এপ্রিলের পর স্মার্টফোনে বন্ধ হবে এই পরিষেবা, জেনে নিন বিস্তারিত

ভারত এবং সারা বিশ্বের প্রতিদিনই নতুন নতুন ধরনের কেলেঙ্কারির ঘটনা সামনে আসে। কিছু সময় ধরেই স্ক্যামাররা কল ফরওয়ার্ডিং ব্যবহার করে বেশ কিছু দেশের মানুষকে টার্গেট করতে শুরু করেছেন। সম্প্রতি টেলিযোগাযোগ বিভাগ একটি নতুন আদেশ জারি করেছে, যা আপনাকে এই ধরনের স্ক্যাম থেকে রক্ষা করতে পারে। তবে এই আপডেট কিছু মানুষকে হতাশ করতে চলেছে বলে জানা যাচ্ছে। টেলিকমিউনিকেশন বিভাগ এই টেলিকম অপারেটরদের ১৫ এপ্রিল থেকে USSD ভিত্তিক কল ফরওয়ার্ডিং বন্ধ করতে বলেছে।

কতদিন এই পরিষেবা বন্ধ থাকবে?

কতদিন পর্যন্ত এই পরিষেবা বন্ধ থাকবে সেটা এখনো পর্যন্ত না জানা গেলেও, খুব শীঘ্রই যে এই পরিষেবা চালু হবে সেটা নিশ্চিত। এখনো যে কোন মোবাইল ব্যবহারকারী তার ফোনের স্ক্রিনে কোড ডায়াল করে USSD পরিষেবা ব্যবহার করতে পারেন। এই পরিষেবাটি প্রায়শই ব্যবহার করা হয় আইএমইআই নম্বর এবং মোবাইল ফোনের ব্যালেন্স চেক করার জন্য। তবে এর মধ্যে সবথেকে বিশেষ জিনিসটি হল কল ফরওয়ার্ডিং পরিষেবা। এই ধরনের কোড ব্যবহার করে খুব সহজেই কল ফরওয়ার্ডিং করা যায়। তবে এবারে, এই কল ফরওয়ার্ডিং বন্ধ হতে চলেছে বলে জানা যাচ্ছে।

আপনাদের জানিয়ে রাখি, মোবাইল ফোনের মাধ্যমে জালিয়াতি এবং অনলাইন স্ক্যাম রোধ করতে এই নতুন নিয়মটি জারি করা হয়েছে টেলি কমিউনিকেশন বিভাগের তরফ থেকে। ২৮ মার্চ এর আদেশে DoT জানিয়েছে, USSD ভিত্তিক কল ফরওয়ার্ডিং সুবিধা, অনিয়মিত কার্যকলাপের কারণে বন্ধ হতে চলেছে।

কিভাবে করবেন কল ফরওয়ার্ডিং?

নতুন আদেশে বলা হয়েছে যে সমস্ত বিদ্যমান গ্রাহক যারা USSD ভিত্তিক কল ফরওয়ার্ডিং পরিষেবা সক্রিয় করেছেন তাদেরকে খুব শীঘ্রই বিকল্প পরিষেবার মাধ্যমে কল ফরওয়ার্ডিং পরিষেবা পুনরায় সক্রিয় করতে হবে। ১৫ এপ্রিলের পরে কোন ব্যবহারকারী আর এই কল ফরওয়ার্ডিং ব্যবহার করতে পারবেন না।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026