ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

কর্মচারীদের জন্য সুখবর, এবারে কাজ করতে হবে বছরে মাত্র ১৮০ দিন, জানুন সরকারের নিয়ম বিস্তারিত

খুব শীঘ্রই দেশের শ্রমিকদের জন্য বড় সুখবর নিয়ে আসতে চলেছে ভারত সরকার। দেশে নতুন শ্রম আইন বাস্তবায়নের প্রস্তুতি নিতে শুরু করেছে সরকার। এই নতুন শ্রম আইনের অনেক সুবিধা থাকবে আবার অনেক অসুবিধাও রয়েছে একই সাথে। তবে নতুন শ্রম আইনের জন্য সারাদেশের কর্মীরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন বলা যেতে পারে। শীঘ্রই সারাদেশে এই নতুন আইন বাস্তবায়িত হবে। তারপর থেকেই কর্মীরা নির্ধারিত সময়ের বাইরে ১৫ মিনিটের বেশি কাজ করলেই ওভারটাইম পেয়ে যাবেন। তাহলে চলুন জেনে নেওয়া যাক কোন কোন নতুন নিয়ম জারি করা হচ্ছে এই নতুন শ্রম আইনে।

শ্রম মন্ত্রকের মতে ৩১টিরও বেশি রাজ্য এই নতুন আইন ইতিমধ্যেই গ্রহণ করেছে। ইতিমধ্যেই বেশিরভাগ রাজ্য এর জন্য কিছু নিয়ম তৈরি করেছে। সূত্রের খবর কিছু রাজ্য এই বিষয়ে আপত্তি তুললেও, বিষয়টা নিয়ে এখনো আলোচনা সম্পূর্ণ হয়নি। তবে সরকার কবে নাগাদ এই আইন নিয়ে আসবে তা এখনো স্পষ্ট নয়। কোন বিষয়ে ইউনিয়ন এবং নিয়োগকর্তার মধ্যে আলোচনা ব্যর্থ হলে সরকারকে জানানো হবে এবং সরাসরি বিষয়টিকে ট্রাইব্যুনালে পাঠানো হবে। চূড়ান্ত সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত কর্মীরা ধর্মঘট করতে পারবেন না এবং গণ ছুটিও রাখতে পারবেন না।

নতুন শ্রম আইন নিয়ে আসার পরে কর্মীরা সপ্তাহে তিন দিন পর্যন্ত ছুটি পেয়ে যাবেন। অর্থাৎ কর্মীরা সপ্তাহে ৪৮ ঘন্টা কাজ করতে পারবেন এবং দুইবার অর্ধেক বিরতি থাকবে। যদি কোম্পানিটি ১২ ঘন্টা কাজের শিফট প্রয়োগ করে তবে কর্মীদের কিন্তু তিনদিন ছুটি দিতে হবে। অন্যদিকে নতুন আইনে যদি কোন কর্মচারীকে দীর্ঘ ছুটি নিতে হয় তবে তাকে বছরে ১৮০ দিন কাজ করতে হবে। আগে এই নিয়মটা ২৪০ দিন ছিল। নারী কর্মচারীদের তাদের অনুমতি ছাড়া রাতের শিফটে কাজ করতে বাধ্য করা যাবে না। নতুন খসড়া অনুযায়ী মূল বেতন হবে মোট বেতনের ৫০ শতাংশ বা তার বেশি। মূল বেতন বৃদ্ধির সাথে সাথে প্রভিডেন্ট ফান্ড এবং গ্রাচুইটের জন্য কাটা টাকার পরিমাণ বৃদ্ধি পাবে। এমন অবস্থায় কর্মচারীদের বেতন কম হলেও প্রভিডেন্ট ফান্ড এবং গ্রাচুইটি বেশি হবে। নতুন শ্রম আইন চালু হবার মাত্র দুই দিনের মধ্যেই কর্মচারীদের পূর্ণ এবং চূড়ান্ত অর্থ প্রদান করা হবে।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026