নিউজ

রেশন বিতরণের প্রক্রিয়ায় বড় বদল, অপুষ্টি রোধে প্রতিমাসে বিনামূল্যে এই বিশেষ চাল দেবে সরকার

কেন্দ্রীয় সরকার দীর্ঘদিন ধরেই রেশন কার্ডধারীদের বিনামূল্যে রেশন দিচ্ছে। বিশেষ করে করোনার কয়েকটি ঢেউয়ের তরঙ্গ সামলাতে প্রত্যেকটি রাজ্যবাসীর পাশে দাঁড়িয়েছে কেন্দ্র সরকার এবং রাজ্য সরকারগুলি। আপনি যদি সরকারের বিনামূল্যে রেশন নিয়ে থাকেন, তাহলে আজকের এই বড় আপডেট অবশ্যই আপনার জানা প্রয়োজন। এই নতুন আপডেট জানলে পরবর্তী সময় যখন রেশন নিতে যাবেন, তখন সমস্যার সম্মুখীন হতে হবে না। মহিলা ও শিশুদের মধ্যে অপুষ্টি রোধ করতে কেন্দ্রীয় সরকার সারা দেশে রেশন কার্ডধারীদের প্রতি মাসে বিনামূল্যে চাল দেওয়ার এই পরিকল্পনা নিয়েছে। এই বিষয়ে বিস্তারিত জানতে প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।

কেন্দ্রীয় সরকার এক নতুন উদ্যোগ নিয়েছে যাতে তারা শিশু ও মহিলা পুষ্টি খেয়াল রাখার জন্য নতুন উন্নতমানের পুষ্টিকর চাল বিতরণ করবে রেশনের মাধ্যমে। যে ব্যক্তি ফোর্টিফাইড চাল খান তিনি প্রচুর পরিমাণে আয়রন, ফলিক অ্যাসিড এবং ভিটামিন বি ১২ পেতে সক্ষম হবেন। পুষ্টিগুণে ভরপুর এই চালের স্বাদ সাধারণ চালের মতোই। এর রান্নার পদ্ধতিও অন্য সাধারণ চালের মত। এই ধানে প্রচুর পরিমাণে পুষ্টি উপাদান রয়েছে। প্রকৃতপক্ষে, অপুষ্টিতে ভুগছে এমন শিশু ও মহিলাদের উন্নত খাবার সরবরাহ করার লক্ষ্যমাত্রা নিয়েছে সরকার।

প্রসঙ্গত উল্লেখ্য, মোদি সরকারের খাদ্য সুরক্ষা প্রকল্পের অধীনে ২০২৩ সালের ডিসেম্বর পর্যন্ত রেশন কার্ডধারীদের প্রতিমাসে বিনামূল্যে গম এবং চাল দেওয়ার পরিকল্পনা রয়েছে। এর আওতায় প্রতি মাসে যোগ্য পরিবারকে এক ইউনিটে তিন কেজি চাল ও দুই কেজি গম বিতরণ করা হচ্ছে। এছাড়াও, অন্ত্যোদয় যোজনার সুবিধাভোগীদের প্রতিটি রেশন কার্ডে ২১ কেজি চাল ও ১৪ কেজি গম বিনামূল্যে দেওয়া হবে।

Nirajana Nag

Recent Posts

অবশেষে মাঠে ফিরছেন অভিষেক! শনিবার থেকেই শুরু রাজনৈতিক কর্মসূচি, দেখা করবেন আক্রান্ত কর্মীদের সঙ্গে

বিধানসভা নির্বাচনের পর দীর্ঘ নীরবতা ভেঙে ফের রাজনৈতিক ময়দানে নামতে চলেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক…

May 29, 2026

এবার মিড ডে মিলের সঙ্গে মিলবে ব্রেকফাস্টও! ১২ জুন থেকে পড়ুয়াদের জন্য বড় ঘোষণা সরকারের

স্কুল পড়ুয়াদের পুষ্টির কথা মাথায় রেখে বড় সিদ্ধান্ত নিল তেলেঙ্গানা সরকার। এতদিন স্কুলে শুধুমাত্র মিড…

May 29, 2026

বিদেশের রেললাইনে ছুটবে বন্দে ভারত! নেপাল-শ্রীলঙ্কা সহ একাধিক দেশে রপ্তানির প্রস্তুতি ভারতের

ভারতের সেমি-হাই-স্পিড ট্রেন বন্দে ভারত এক্সপ্রেসকে ঘিরে সামনে এল বড় খবর। এতদিন দেশের বিভিন্ন প্রান্তে…

May 29, 2026

স্বাস্থ্যসাথীতে মিলত না, আয়ুষ্মান কার্ডে ফ্রিতে পাবেন এসব বহুমূল্য চিকিৎসা! জানুন বড় পার্থক্য

রাজ্যে আয়ুষ্মান ভারত প্রকল্প চালু হওয়া নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। স্বাস্থ্যসাথী ও আয়ুষ্মান…

May 29, 2026

লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ, মাসে ৩০০০ টাকা! চালু অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম, বাদ যেতে পারে ৩০ লক্ষ নাম

রাজ্যের মহিলাদের জন্য ঘোষিত অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্প নিয়ে বড় আপডেট সামনে এল। নবান্নে সাংবাদিক বৈঠক…

May 27, 2026

প্যাচপ্যাচে গরমের পর স্বস্তির বৃষ্টি! দক্ষিণবঙ্গে কালবৈশাখীর দাপট, জারি হলুদ সতর্কতা

টানা প্যাচপ্যাচে গরমে নাজেহাল বঙ্গবাসী। অবশেষে স্বস্তির খবর শোনাল আলিপুর আবহাওয়া দপ্তর। দক্ষিণ বিহারের উপর…

May 27, 2026