ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

Lakhpati Didi Yojana: বিনা সুদে লোন দিচ্ছে ভারত সরকার, কারা পাবেন এই লোন, জানুন বিস্তারিত

ভারত সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রচেষ্টার মধ্যে অন্যতম হলো নারী ক্ষমতায়ন। এই কারণে দেশের মহিলাদের স্বনির্ভর করে তুলতে বিভিন্ন প্ল্যান নিয়ে আসছে ভারত সরকার। শুধুমাত্র কেন্দ্রীয় সরকার বললে ভুল হবে বেশ কিছু রাজ্য সরকারও কিন্তু নারী ক্ষমতায়নের জন্য বেশ কিছু প্রকল্প নিয়ে আসতে শুরু করেছে, যা নারীদের আর্থিকভাবে স্বাবলম্বী করে তুলতে পারে। তবে এবারে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে একটি নতুন প্রকল্প চালু করা হয়েছে। এই প্রকল্পের আওতায় ৫ লক্ষ টাকা পর্যন্ত লোন নিতে পারবেন মহিলারা এবং এর জন্য কোনরকম সুদ তাদের দিতে হবে না। অর্থমন্ত্রী নির্মলা সীতারমন অন্তর্বর্তী বাজেট ঘোষণা করার সময় দেশের ৩ কোটি মহিলাকে লাখপতি দিদি বানানোর জন্য ঘোষণা করেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গত বছর স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে এই প্রকল্প চালু করার ঘোষণা করেছেন।

প্রাথমিকভাবে দেশ জুড়ে ২ কোটি মহিলাকে লাখপতি বানানোর লক্ষ্যমাত্রা গৃহীত হয়েছিল তবে অন্তর্বর্তী বাজেটে এই সংখ্যা বৃদ্ধি করে তিন কোটি করা হয়। কেন্দ্রীয় সরকারের এই যোজনায় ৫ লক্ষ টাকা করে লোন গ্রহণ করতে পারছেন মহিলারা এবং এর জন্য কোন রকম সুদ দিতে হচ্ছে না তাদেরকে। তবে এর জন্য কিন্তু একটা শর্ত রয়েছে। অবশ্যই এই মহিলাদের কোন একটি স্বনির্ভর গোষ্ঠীতে যোগদান করতে হবে। যদি কোন মহিলা নিজের ব্যবসার শুরু করতে চান, তাহলে তিনি স্বনির্ভর গোষ্ঠীর মাধ্যমে ব্যবসায় পরিকল্পনার জন্য লোনের আবেদন করতে পারেন। লাখপতি দিদি প্রকল্পের আওতায় স্বনির্ভর গোষ্ঠী থেকে আলাদা হয়ে নিজের কিছু করতে হবে ওই মহিলাদের।

কেন্দ্রীয় সরকারের তরফ থেকে এই মহিলাদের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ দেওয়া হবে। পাশাপাশি আর্থিক সহায়তা দেওয়া হবে এই মহিলাদের। এই প্রশিক্ষণের সময় বিশেষ গুরুত্ব দেওয়া হবে মহিলাদের দক্ষতার বিকাশের উপরে। এই দিদিরা নিজেরা নিজেদের চেষ্টায় এই টাকা ব্যবহার করে ব্যবসা শুরু করতে পারবেন। নিজের ব্যবসায়িক পরিকল্পনা স্বনির্ভর গোষ্ঠীর মাধ্যমে সরকারের কাছে পাঠানো হবে। এরপর সেই পরিকল্পনা বিবেচনা করা হবে এবং তারপরে সরকারের তরফ থেকে ওই মহিলাকে কনফার্মেশন পাঠানো হবে। তারপর ওই মহিলার ব্যাংক একাউন্টে টাকা দেওয়া হবে।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026