ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

Atal Pension Yojna: আধার কার্ড থাকলেই সরকার দেবে ৫০০০ টাকা, এই সহজ উপায়ে করুন আবেদন

প্রত্যেক ভারতবাসীর কাছে আধার কার্ড (Aadhaar Card) একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নথি। এটি যেমন ভারতীয় হওয়ার পরিচয় বহন করে, তেমনি বিভিন্ন সরকারি বেসরকারি সমস্ত কাজেই প্রয়োজন হয় আধারের। সেই সঙ্গে আধার কার্ডের আরো কিছু সুবিধা রয়েছে। এই কার্ডের মাধ্যমে এবার সরকারের তরফে ২০০০ টাকা করে আর্থিক সহায়তা নিতে পারবেন গ্রাহকরা। যাদের আধার কার্ড রয়েছে তারা কেন্দ্রীয় সরকারের এই যোজনায় নাম নথিভুক্ত করার জন্য অনলাইনে আবেদন করতে পারেন।

দেশবাসীর কল্যাণে কেন্দ্রীয় সরকার বহু প্রকল্প চালু করেছে। বিশেষ করে প্রান্তিক শ্রেণি এবং সমাজের পিছিয়ে পড়া, দরিদ্র মানুষদের সুবিধার্থে বেশ কিছু প্রকল্প রয়েছে সরকারের। এই সমস্ত প্রকল্প গুলি থেকে আর্থিক সহায়তা পেয়ে থাকেন কোটি কোটি মানুষ। এমনই একটি প্রকল্প হল অটল পেনশন যোজনা (Atal Pension Yojna)। রাষ্ট্রীয় পেনশন নীতির অন্তর্ভুক্ত এই প্রকল্পের মূল উদ্দেশ্য হল, যারা কোনো সরকারি সংস্থা থেকে চাকরি না করায় পেনশনের সুবিধা থেকে বঞ্চিত, এই প্রকল্পের মাধ্যমে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠানো হয়।

প্রকল্পের গ্রাহকের বয়স ৬০ বছর হওয়ার পর সরকারের তরফে ১০০০ থেকে ৫০০০ টাকা পেনশন দেওয়া হয়ে থাকে। অটল পেনশন যোজনায় ১৮ থেকে ৪২ বছর বয়সীরা এখন এই যোজনার অধীনে রেজিস্টার করতে পারবেন। ৬০ বছর হয়ে গেলে এই স্কিম থেকে ১ হাজার থেকে ৫ হাজার টাকা পর্যন্ত পাওয়া যাবে। তবে ১৮ থেকে ৪২ বছরের মধ্যে কত টাকা বিনিয়োগ করা হবে তার উপরে নির্ভর করবে এই অঙ্ক।

অটল পেনশন যোজনায় নাম নথিভুক্ত করার জন্য একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকা এর জন্য বাধ্যতামূলক। কারণ এই যোজনায় অবদানের অর্থ যেমন গ্রাহকের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে কাটা হবে তেমনি সরকারের তরফে দেওয়া পেনশনও জমা পড়বে ব্যাঙ্ক অ্যাকাউন্টে। ব্যাঙ্ক অ্যাকাউন্ট আগে থেকেই থেকে থাকলে সেটিকে অটল পেনশন স্কিমের সঙ্গে লিঙ্ক করাতে হবে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026