নিউজ

Balika Samriddhi Yojna: বাড়িতে মেয়ে থাকলেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে ১০০০ টাকা, কন্যা সুরক্ষায় দারুণ প্রকল্প সরকারের

দেশের বহু আর্থিক ভাবে পিছিয়ে থাকা ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ উজ্জ্বল করতে একাধিক প্রকল্প রয়েছে কেন্দ্রীয় সরকারের (Central Government)। তেমনই দেশের মেয়েদের জন্যও কিছু বিশেষ প্রকল্প রয়েছে সরকারের। দেশের মেয়েদের শিক্ষা, বড় হয়ে ওঠার পথে বিভিন্ন প্রয়োজন থেকে বিবাহের জন্যও আর্থিক সাহায্য দিয়ে থাকে এই সরকারি প্রকল্পগুলি। এমনই একটি প্রকল্প হল বালিকা সমৃদ্ধি যোজনা। বাড়িতে কন্যা সন্তান থাকলে এই প্রকল্পটির মাধ্যমে পাওয়া যায় আর্থিক সাহায্য।

উল্লেখ্য বর্তমানে কেন্দ্রীয় সরকারের বেটি বাঁচাও বেটি পড়াও প্রকল্প চললেও বালিকা সমৃদ্ধি যোজনা কিন্তু তারও আগে থেকে চলছে। ১৯৯৭ সালে শুরু হয়েছিল এই প্রকল্পটি। কেন্দ্রীয় নারী এবং শিশু উন্নয়ন মন্ত্রকের অধীনস্থ এই প্রকল্পটি কন্যা সন্তানদের প্রথম শ্রেণি থেকে আর্থিক সাহায্য করে থাকে। কারা পাবেন এই প্রকল্পের সুবিধা, কীভাবেই বা করা যাবে আবেদন? সমস্ত তথ্য রইল এই প্রতিবেদনে।

যারা বিপিএল তালিকাভুক্ত সেই সমস্ত পরিবারই এই প্রকল্পের সুবিধা নিতে পারবে। আর একটি পরিবারের শুধুমাত্র দুটি মেয়েই পাবে এই প্রকল্পের সুবিধা। যারা এই প্রকল্পে নাম নথিভুক্ত করবে, প্রথম থেকে তৃতীয় শ্রেণি পর্যন্ত ছাত্রীদের ৩০০ টাকা, চতুর্থ শ্রেণির পড়ুয়াদের ৫০০ টাকা, পঞ্চম শ্রেণির ছাত্রীদের ৬০০ টাকা, ষষ্ঠ এবং সপ্তম শ্রেণিতে ৭০০ টাকা, অষ্টম শ্রেণির পড়ুয়াদের ৮০০ টাকা এবং নবম ও দশম শ্রেণির ছাত্রীদের ১০০০ টাকা করে দেওয়া হয়। মেয়ের নামে থাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে বার্ষিক ভাবে জমা পড়বে এই টাকা, যা মেয়েটি ১৮ বছর হওয়ার পরেই তোলা যাবে। সেই সময় মেয়েটি অবিবাহিত থাকলে স্থানীয় পুরসভা বা পঞ্চায়েত থেকে একটি সার্টিফিকেট নিয়ে এলে এই টাকা তোলা যাবে।

এই প্রকল্পের জন্য অনলাইন এবং অফলাইন দুই পদ্ধতিতেই আবেদন করা যায়। যে কোনো অঙ্গনওয়াড়ি কর্মী এবং স্বাস্থ্য পরিষেবা কেন্দ্রে গিয়ে ফর্ম ফিলাপ করে আবেদন করা যাবে। প্রয়োজনীয় সব তথ্য দিয়ে ফর্ম ফিলাপ করে, জরুরি নথিপত্র দিয়ে ফর্মটি জমা দিতে হবে। সঙ্গে মেয়ের জন্ম পরিচয়পত্র, বাড়ির ঠিকানা, আধার কার্ড, বাবা মায়ের রেশন কার্ড এবং পরিচয়পত্রের প্রমাণ দরকার হবে জরুরি নথিপত্র হিসেবে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026