রাজ্য

Alapan Bandyopadhyay: দিল্লিতে নির্দিষ্ট সময় হাজিরা দিলেন না আলাপন বন্দ্যোপাধ্যায়, শাস্তিমূলক পদক্ষেপের পথে কেন্দ্র

বেশ কিছুদিন ধরেই বঙ্গ তথা জাতীয় রাজনীতিতে আলোচ্য বিষয় হয়ে দাঁড়িয়েছে রাজ্যের মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়কে দিল্লিতে ঢাকা নিয়ে। তাকে কেন্দ্রের তরফে আজ অর্থাৎ সোমবার সকাল ১০ টায় নর্থ ব্লকে গিয়ে রিপোর্ট করার কথা বলা হয়েছিল। কিন্তু তিনি সেই নির্দেশ অনুযায়ী দিল্লি যাননি। আসলে কেন্দ্রের নির্দেশ পাওয়ার পর থেকেই নবান্ন পক্ষে জানিয়ে দেওয়া হয়েছিল যে তারা এখন মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়কে রাজ্য থেকে ছাড়তে পারবে না। কিন্তু নির্দেশমতো আজ দিল্লিতে না যাওয়ায় আলাপনের বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ নিতে চলেছে কেন্দ্র সরকার। এর আগেও এই আশঙ্কা তৈরি হয়েছিল যে দিল্লি না গেলে শাস্তির মুখে পড়তে পারেন আলাপন। তবে এর মাঝেই অনেকে মনে করছেন যেহেতু রাজ্য সরকার তাকে ছাড়ছে না সেক্ষেত্রে কেন্দ্র হয়তো কোনো পদক্ষেপ নিতে পারবে না।

আজ সকালেই মুখ্যসচিবকে ছাড়া হবে না বলে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে একটি ৫ পাতার চিঠি লিখে পাঠান। সেই চিঠিতে তিনি প্রধানমন্ত্রীর কাছে কেন্দ্রের একতরফা নীতি বাতিলের অনুরোধ জানান। তিনি চিঠিতে লিখেছেন, “পশ্চিমবঙ্গ সরকার এই মুহূর্তে রাজ্যের মুখ্যসচিবকে ছাড়তে পারবেন না এবং ছাড়বেন না। রাজ্য সরকারের এই করোনা ও যশ ঘূর্ণিঝড়ের পর আলাপন বন্দ্যোপাধ্যায়কে খুবই প্রয়োজন। কিছুদিন আগের বর্ধিত মেয়াদের চিঠি অনুযায়ী আরও ৩ মাস মুখ্যসচিব থাকতে পারবেন আলাপন বন্দ্যোপাধ্যায়। এই বিষয়ে আগের প্রযোজ্য আইন অনুসারে মুখ্যসচিবের মেয়াদ বৃদ্ধি কার্যকর বৈধ করতে হবে।”

সমস্ত বিতর্কের সূত্রপাত হয়েছিল গত শুক্রবার। ঐদিন কেন্দ্র রাজ্যকে চিঠি পাঠিয়ে নির্দেশ দেয় যে আজ অর্থাৎ সোমবার সকাল ১০ টার মধ্যে দিল্লিতে নর্থ ব্লকের কর্মী ও প্রশিক্ষণ বিভাগে হাজিরা দিতে হবে আলাপন বন্দ্যোপাধ্যায়কে। কিন্তু তিনি সেই নির্দেশ অমান্য করেছেন। তবে এখানে একটাই প্রশ্ন উঠছে যে আলাপনের এমন কার্যকলাপে তিনি কি শাস্তির মুখে পড়তে পারেন? তবে নিয়ম অনুসারে কেন্দ্রীয় সরকার ডেপুটেশনে ডাকলেও রাজ্য যদি কোন অফিসারকে না ছাড়ে, তাহলে তিনি দিল্লি গিয়ে চাকরিতে যোগ দিতে পারেন না।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026