নিউজ

সুখবর সরকারি কর্মচারীদের জন্য! মূল্যবৃদ্ধির নিরিখে আবার বাড়বে DA, তবে কত শতাংশ?

পুজোর আগে কেন্দ্রীয় সরকারি কর্মীদের এবার বড় উপহার দিতে চলেছে মোদি সরকার। ডিএ বৃদ্ধির অপেক্ষা চলছিল অনেকদিন ধরেই। এবার হয়তো সেই অপেক্ষার অবসান হবে। চলতি বছর মার্চ মাসে ৩ শতাংশ ডিএ বৃদ্ধি করেছিল কেন্দ্র সরকার। বর্তমানে ডিএ বেড়ে হয়েছে ৩৪ শতাংশ। তবে কেন্দ্র সরকারি কর্মচারীদের অভিযোগ দৈনন্দিন মূল্য বৃদ্ধির সাথে পাল্লা দিয়ে সংসার চালাতে তাদের হিমশিম খেতে হচ্ছে। তাই এবার হয়তো পুজোর আগেই মূল্যবৃদ্ধির সাথে নিজেদের কর্মচারীদের লড়াই করার জন্য মহার্ঘ ভাতা অর্থাৎ ডিএ বাড়ানোর মতো বড় সিদ্ধান্ত নিতে পারে কেন্দ্রীয় সরকার।

সূত্র মারফত জানা গিয়েছে যে এবার কেন্দ্র সরকার তাদের কর্মীদের মহার্ঘ ভাতা ৪ শতাংশ অবধি বৃদ্ধি করতে পারে। এখন অব্দি এই বিষয়ে কোনো আনুষ্ঠানিক বিবৃতি আসেনি। তবে সম্প্রতি কিছু সময়ের মধ্যে মূল্যবৃদ্ধি যে সত্যি হয়েছে তার প্রমাণ তো রিজার্ভ ব্যাংকের নির্ধারিত হারের সাথে পার্থক্য। সেই কথা মাথায় রেখে সরকারের ৪ শতাংশ মহার্ঘ ভাতা বৃদ্ধির খবর নস্যাৎ করে দেওয়া যায় না।

আপনাদের জানিয়ে রাখি, অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইনডেক্সের পরিসংখ্যানের ভিত্তিতে কেন্দ্রীয় কর্মীদের ডিএ স্থির করা হয়। জুন মাসে খুচরো মূল্যবৃদ্ধির হার ছিল ৭.০১ শতাংশ। সেই কারণে কেন্দ্র সরকার এখন ডিএ বাড়ানো নিয়ে চিন্তা ভাবনা করছে। অন্যদিকে সেই সাথে নতুন ফর্মুলায় বাড়তে পারে সরকারি কর্মচারীদের বেতনও। ইতিমধ্যেই পে ম্যাট্রিক্সের ভিত্তিতে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধি করার সুপারিশ জানানো হয়েছে কেন্দ্রকে।

মূল্যবৃদ্ধির কারণে সরকার যদি ডিএ ৪ শতাংশ বৃদ্ধি করে তাহলে উপকৃত হবেন প্রায় ৫০ লক্ষ কর্মচারী এবং ৬৫ লক্ষ পেনশনভোগী। সরকারি কর্মচারীদের ডিএ তখন ৩৪ শতাংশ থেকে বৃদ্ধি পেয়ে ৩৮ শতাংশ হয়ে যাবে যাতে বলা বাহুল্য মোটা বেতন পাবেন কর্মচারীরা। তবে এই নিয়ে সরকারের পক্ষ থেকে এখনও অব্দি কোনো আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026