কেন্দ্রীয় সরকার তার নাগরিকদের সুবিধার্থে কিছু না কিছু যোজনা নিয়ে আসছে। সব শ্রেণীর নাগরিকদের কথা মাথায় রেখেই নিয়ে আসা হয় যোজনা। সরকারি যোজনায় বিনিয়োগ করে খুব স্বাভাবিকভাবেই লাভবান হন সাধারণ মানুষ। কেন্দ্রীয় সরকারের দ্বারা প্রচলিত এমন বেশ কিছু প্রকল্প রয়েছে যার সুবিধা খুব সহজেই পেয়ে যেতে পারেন গ্রাহকরাদের সকলেই। এখনো অনেকেই রয়েছেন যাদের কোনো ধারণাই নেই সরকারি প্রকল্পগুলো সম্বন্ধে। কেন্দ্রীয় সরকার দ্বারা প্রচলিত এমন একটি প্রকল্প রয়েছে যেখানে ২০ টাকা দিলেই মিলবে ২ লাখ। এক্ষেত্রে অ্যাকাউন্ট হোল্ডারের অ্যাকাউন্ট থেকেই ‘অটো ডেবিট’ করেই কাটা হবে টাকা। উল্লেখ্য, এটি কোন দুর্ঘটনার কারণে মৃত্যু হলে কিংবা দুর্ঘটনা জনিত কারণবশত অক্ষমতা দেখা দিলেই এটি কার্যকর হয়ে উঠবে। এটি কেন্দ্রীয় সরকার দ্বারা প্রচলিত প্রধানমন্ত্রী সুরক্ষা বীমা যোজনা।
এই স্কিমের ব্যাপারটি বৈধ ছিল ১’লা জুন থেকে ৩১’শে মে পর্যন্ত। ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে অটো ডেবিট হওয়ার পর থেকেই শুরু হয় এই স্কিম। ১৮-৭০ বছর বয়সীরাই এই সরকারি স্কিমের জন্য নিজেদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট অথবা পোস্ট অফিসের সূত্রে নিজেদের নিবন্ধিত করতে পেরেছিলেন।
এক্ষেত্রে এইচডিএফসি ব্যাঙ্কের মতে, এই স্কিমের গ্রাহকদের সেভিংস অ্যাকাউন্টের গ্রাহক হতে হবে। কোনো ব্যক্তির যদি একাধিক সেভিংস অ্যাকাউন্ট থাকে তাহলে, সেক্ষেত্রে সেই ব্যক্তি নিজের মাত্র একটি অ্যাকাউন্টের সূত্রেই এই সরকারি স্কিমের গ্রাহক হতে পারে।
উল্লেখ্য বীমার গ্রাহকদের মৃত্যুর পর ২ লাখ টাকা পর্যন্ত দেওয়া হয়। হাত, পা ও চোখের ক্ষতি হলেও এই স্কিমের সূত্র ধরে দেওয়া হবে ২ লাখ টাকা। যদি কোনো ঘটনায় একটি হাত,পা বা চোখের ক্ষতি হয় তবে এই বীমা অনুযায়ী পাওয়া যাবে ১ লাখ টাকা।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…