নিউজ

লকডাউন আলগা করার সিদ্ধান্তে কেরল সরকারের ওপর ক্ষুব্ধ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক

ধীরে ধীরে অবস্থার উন্নতি দেখে দেশজুড়ে চলা লকডাউনের মধ্যেই কেরল সরকার সিদ্ধান্ত নিয়েছিলো ছাড় দেওয়া হবে কিছু জায়গায়। ফলে খোলা হবে রেস্তোরাঁ, চলবে যানবাহনও। কিন্তু এর জেরেই ক্ষুব্ধ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। কারণ এতে ঘোষিত বিধিনিষেধ লঙ্ঘন করা হয়েছে।

এই বিষয়ে কেন্দ্রের তরফ থেকে পাঠানো চিঠিতে বলা হয়েছে যে, রাজ্য সরকার ১৭ই এপ্রিল লকডাউন বিধির সংশোধিত একটি গাইডলাইন জারি করেছে। এরফলে স্থানীয় ওয়ার্কশপ, সেলুন, রেস্তোরাঁ,বইয়ের দোকান, ক্ষুদ্র ও মাঝারি শিল্প এছাড়া বিভিন্ন যানবাহন চালানোর পুনরায় নির্দেশ দেওয়া হয়েছে। রাজ্য সরকারের এই সিদ্ধান্তে স্বরাষ্ট্রমন্ত্রকের দেওয়া গাইডলাইন ও ২০০৫ সালের বিপর্যয় মোকাবিলা আইনের আওতায় জারি করা ১৫ই এপ্রিলের ওই আদেশ লঙ্ঘিত করা হয়েছে বলে দাবী করা হয়।

কেরল সরকার গোটা রাজ্যকে চারটি ভাগে যথা রেড, অরেঞ্জ এ, অরেঞ্জ বি ও গ্রিন-এই চার জোনে ভাগ করেছে। যেখানে রেড জোনে থাকা হটস্পট এলাকাগুলি পুরোপুরি সিল থাকবে। এছাড়া অন্যান্য জোন গুলিতে পরিস্থিতির ওপর ভিত্তি করা ছাড় দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।

উল্লেখযোগ্য, করোনা মোকাবিলায় গোটা বিশ্বকে চমকে দিয়েছে কেরল। ভারতে প্রথম আক্রান্ত এই রাজ্য থেকে হলেও সুস্থ হওয়ার হার সবচেয়ে বেশি এখানেই। শুধু তাই নয় গত ৭ দিনে নতুন আক্রান্তের সংখ্যা মাত্র ৩২। গতকাল পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ৪০১ জন।

Anirban Kundu

Recent Posts

২৫ কোটির গ্রিন ‘নিষিদ্ধ’ বোলিংয়ে! ম্যাচের আগেই KKR-এর প্ল্যানে বড় ধাক্কা, অজি বোর্ডের কড়া নির্দেশ

আইপিএল শুরু হতেই বড় বিতর্ক সামনে এল। কোটি টাকা খরচ করে দলে নেওয়া অজি অলরাউন্ডার…

March 30, 2026

ধোনি আউট! কবে ফিরবেন ‘থালা’? CSK-র ভেতরের খবর ফাঁস

আইপিএল ২০২৬ শুরুর আগেই বড় ধাক্কা খেল Chennai Super Kings শিবির। দলের সবচেয়ে বড় ভরসা…

March 30, 2026

ভোটের দিনেই ‘ডাবল ছুটি’! ২৩ ও ২৯ এপ্রিল রাজ্যজুড়ে ছুটি ঘোষণা, জানুন কারা পাচ্ছেন সুবিধা

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন ২০২৬-কে সামনে রেখে বড় ঘোষণা করল রাজ্য সরকার। নির্বাচন কমিশনের নির্ধারিত সূচি…

March 30, 2026

১ সেকেন্ডেই শত্রু ঘায়েল! ভারতীয় সেনার হাতে স্বদেশি ‘প্রহর’ মেশিনগান—বড় শক্তি বৃদ্ধি

ভারতের প্রতিরক্ষা ক্ষেত্রে বড়সড় সাফল্যের ছবি সামনে এল। দেশের শীর্ষ প্রতিরক্ষা সংস্থা Adani Defence &…

March 30, 2026

২০ বছর পর ‘একলা চলো’ কংগ্রেস! বাংলার ভোটে ৬০+ আসনে বড়সড় সমীকরণ বদলের ইঙ্গিত

২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের আগে বড় রাজনৈতিক চমক এনে দিয়েছে Indian National Congress। দীর্ঘদিন…

March 30, 2026

১০০% বকেয়া DA একবারেই! কার অ্যাকাউন্টে কত টাকা ঢুকবে—হিসেব জানুন এখনই

রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় সুখবর। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে এবার একবারেই ১০০% বকেয়া মহার্ঘ…

March 30, 2026