দেশ

সন্তান পালনের জন্য একক মা-বাবাদের বিশেষ ছুটি দেওয়ার ঘোষণা কেন্দ্রের

নয়াদিল্লি: এবার থেকে একক মা-বাবারা সন্তান পালন করার জন্য চাইল্ড কেয়ার লিভ পাবেন। সোমবার দশেরার দিন কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে এমন নজিরবিহীন ঘোষণা করেছেন কেন্দ্রীয়মন্ত্রী জিতেন্দ্র সিং। শুধু তাই নয়, এই বিশেষ ছুটি অবিবাহিত মা-বাবা, বিধবা কিংবা বিবাহ বিচ্ছেদ হয়ে যাওয়া মা-বাবারাও পাবেন। এই সিদ্ধান্ত প্রগতিশীল উন্নতির ক্ষেত্রে একটা বেঞ্চমার্ক হয়ে থাকবে বলেও তিনি দাবি করেছেন।

বর্তমানে যে সকল কর্মচারীরা শিশু পালনে ছুটি বা চাইল্ড কেয়ার লিভ চান তাদের ইতিমধ্যে অনুমোদন দেওয়া হচ্ছে। শুধু তাই নয়, তিনি আরও বলেছেন যে, কর্মীরা সন্তানের যত্নের ছুটিতে থাকতে চান তিনি এই ছুটি ভ্রমণের ছাড় হিসেবেও পেতে পারেন। প্রথম বছরে পুরো বেতনের ছুটি শিশু যত্নের ছুটি হিসাবে ব্যবহার করা যেতে পারে। একই সময়ে, পাওনা ছুটির মাত্র ৮০ শতাংশ শিশু যত্নের জন্য ব্যবহার করা হবে

এই ভাবনা বা এই সিদ্ধান্ত আসলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মস্তিষ্কপ্রসূত বলে তিনি দাবি করেছেন। মূলত, প্রধানমন্ত্রীর উৎসাহের জেরেই কেন্দ্র এই সিদ্ধান্ত নিতে পেরেছে বলেও কেন্দ্রীয়মন্ত্রী জিতেন্দ্র সিং দাবি করেছেন। সুতরাং, সকল একক মা-বাবা যারা সরকারি কর্মচারী, তারা সন্তান পালনের ক্ষেত্রে ছুটি নিয়ে যে একটা সমস্যার সম্মুখীন হতেন, সেই সমস্যা আপাতত আর রইল না, এমনটা বলাই যায়ĺ।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026