নিউজ

কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য সুখবর আনল কেন্দ্র

নয়াদিল্লি: করোনা আবহে দীপাবলীর আগেই সুখবর কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য। করোনা পরিস্থিতির মধ্যেই এবারে উৎসব শুরু হয়ে গিয়েছে। দীর্ঘ বেশ কয়েক মাস ঘরবন্দি জীবনের পর কার্যত উৎসবের মাধ্যমে নতুনভাবে জীবন ফিরে পেতে চাইছে সকলে। যদিও সেই চাওয়ার মধ্যে একটা সর্তকতা রয়েছে। যে লকডাউন উঠে গেলেও করোনা ভাইরাস এখনও পর্যন্ত চিরতরে বিদায় নেয়নি। তাই সমস্তরকম সর্তকতা মেনেই উৎসব পালন করা হচ্ছে দেশ জুড়ে। আর এই উৎসবের শুরুর প্রাক্কালে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের বোনাস দেবে কেন্দ্রীয় সরকার।

আজ, বুধবার কেন্দ্রীয়মন্ত্রী প্রকাশ জাভড়েকর এ কথা জানান। তিনি জানিয়েছেন 30 লাখ কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের এই বোনাস দিতে সম্মত হয়েছে কেন্দ্র। এমনকি বিজয়া দশমীর আগেই এই বোনাস এই 30 লাখ সরকারি কর্মচারীদের হাতে তুলে দেওয়া হবে বলে জানা গিয়েছে। এতে কেন্দ্রীয় সরকারের খরচ হবে 3737 কোটি টাকা। কিন্তু কেন্দ্রীয় সরকারের অর্থ ভান্ডার থেকে এই বিপুল অর্থ খরচ হলেও এতে 30 লাখ মানুষ উপকৃত হবে, এমনটা ভেবেই কেন্দ্রীয় সরকার করোনা পরিস্থিতির মধ্যে নজিরবিহীন সিদ্ধান্ত নিয়েছে।

প্রসঙ্গত, এই বোনাস নতুন কিছু নয়। প্রত্যেক বছর দশেরার আগে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের এই বোনাস দিয়ে থাকে কেন্দ্রীয় সরকার। কিন্তু করোনা পরিস্থিতির কারণে যেভাবে ভারতীয় অর্থনীতি ধুঁকছে, তাতে কোনও সরকারি কর্মচারী এবারে বোনাস পাওয়ার আশা সেভাবে করেননি। কিন্তু তাদের নিরাশ করল না মোদি সরকার। কেন্দ্রীয় সরকারের এ হেন সিদ্ধান্তে স্বভাবতই খুশি কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026