নিউজ

সিবিএসই-র দশম ও দ্বাদশ শ্রেণীর পরীক্ষার দিন ঘোষণা করল কেন্দ্র

নয়াদিল্লি: আগামী বছর অর্থাত্‍ ২০২১ সালে দশম ও দ্বাদশ শ্রেণির CBSE পরীক্ষা শুরু হবে ৪ মে। পরীক্ষা চলবে ১০ জুন পর্যন্ত। ঘোষণা করলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী রমেশ পোখরিয়াল নিশঙ্ক। সিবিএসই-র রেজাল্ট বেরোবে ১৫ জুলাইয়ের মধ্যে।

আজ, বৃহস্পতিবার টুইট করে পোখরিয়াল জানান, দশম এবং দ্বাদশ শ্রেণির লিখিত পরীক্ষা হবে ৪ মে থেকে ১০ জুনের মধ্যে। ১৫ জুলাইয়ের মধ্যে পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে। প্র্যাক্টিকাল পরীক্ষাগুলি ১ মার্চ থেকে শুরু হবে বলেও জানিয়েছেন শিক্ষামন্ত্রী।

উল্লেখ্য, কিছু দিন আগেই পোখরিয়াল জানিয়েছিলেন যে কোভিড অতিমারি পরিস্থিতির কথা মাথায় রেখে কোনওভাবেই ফেব্রুয়ারির আগে পরীক্ষার আয়োজন করা হবে না। সাধারণত, প্রতি বছর সিবিএসই দশম ও দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষায় জানুয়ারি মাসে প্র্যাক্টিক্যাল ও ফেব্রুয়ারি থেকে মার্চ মাসের মধ্যে থিওরিটিক্যাল পরীক্ষার আয়োজন করা হয়।

গত মঙ্গলবার পোখরিয়াল বলেন, ‘আমরা কোভিড ১৯-কে ছাত্রছাত্রীদের উপরে কোনো প্রভাব ফেলতে দেব না। আমরা এদের বলছি কোভিড-যুগের ছাত্র যারা কোনো পরীক্ষা না দিয়েই ক্লাস ক্লিয়ার করেছে। এ বছরেই আমরা জি (JEE), নিট (NEET) পরীক্ষা নিয়েছি। কোভিড অতিমারির মধ্যে এটা একটা বড়ো পরীক্ষা যা নেওয়া হয়েছে।’

পোখরিওয়াল বলেন, ‘স্বাভাবিক পাঠক্রমে নয়, এ বার সিবিএসই বোর্ড পরীক্ষার জন্য পাঠক্রম কমিয়ে দেওয়া হয়েছে। পাঠক্রমের ৩০ শতাংশ বাদ দেওয়া হয়েছে। কিছু রাজ্য এ ব্যাপারে ঘোষণা করে দিয়েছে, বাদবাকি রাজ্য শীঘ্রই ঘোষণা করব। এ বারের পরীক্ষায় থাকবে ৩৩ শতাংশ ইন্টারনাল চয়েস।’

Anirban Kundu

Recent Posts

রাজ্যের সব মাদ্রাসা নিয়ে বড় সিদ্ধান্ত! পূর্ণাঙ্গ তথ্যের রিপোর্ট চাইল নবান্ন

রাজ্যের সমস্ত মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান সম্পর্কে বিস্তারিত তথ্য সংগ্রহের নির্দেশ দিল নবান্ন। সংখ্যালঘু বিষয়ক ও…

June 6, 2026

প্রতি মাসে ৫০০০ টাকা পেনশনের সুবিধা, তবুও অটল পেনশন যোজনা ছাড়লেন ১ কোটির বেশি গ্রাহক!

দেশের জনপ্রিয় সামাজিক সুরক্ষা প্রকল্পগুলির মধ্যে অন্যতম অটল পেনশন যোজনা (APY)। অবসর জীবনে নিশ্চিত মাসিক…

June 6, 2026

এক বাসেই হাবড়া থেকে শিয়ালদা-হাওড়া! নতুন রুটে সরকারি বাস চালু, জেনে নিন সময়সূচি

বাস যাত্রীদের জন্য বড় সুখবর নিয়ে এল পশ্চিমবঙ্গ পরিবহণ নিগম (WBTC)। দীর্ঘদিনের দাবির পর অবশেষে…

June 6, 2026

সরকারি সম্পত্তি ভাঙচুরে কড়া বার্তা! ক্ষতিপূরণ আদায়ে তদন্তের নির্দেশ, খুলছে পুরনো ফাইল

সরকারি সম্পত্তি ভাঙচুর এবং অগ্নিসংযোগের ঘটনায় এবার কঠোর অবস্থান নিল রাজ্য সরকার। সরকারি সম্পদের ক্ষতি…

June 6, 2026

এবার ট্রেনে করেই গঙ্গাসাগর! কেন্দ্র-রাজ্যের বড় উদ্যোগে মিলতে পারে সরাসরি রেল সংযোগ

গঙ্গাসাগরগামী লক্ষ লক্ষ তীর্থযাত্রীর জন্য বড় সুখবর। বহু বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে গঙ্গাসাগর পর্যন্ত সরাসরি…

June 6, 2026

সরকারি কর্মীদের জন্য সুখবর! ২% ডিএ বৃদ্ধি, জুলাই থেকে মিলবে বাড়তি টাকা

সরকারি কর্মচারী এবং পেনশনভোগীদের জন্য বড় সুখবর। অষ্টম বেতন কমিশন কার্যকর হওয়ার অপেক্ষার মধ্যেই মহার্ঘ…

June 6, 2026