নিউজ

উৎসব মরশুমে সরকারি কর্মচারীদের জন্য আরও দুটি সুখবর আনল কেন্দ্র

নয়াদিল্লি: কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য একের পর এক সুখবর আনছে কেন্দ্রীয় সরকার। উৎসব মরশুমে কার্যত কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ঢালাও সুযোগ-সুবিধা দিচ্ছে মোদি সরকার। উৎসব শুরু হওয়ার মাত্র একদিন আগেই এবারে বোনাস দেওয়ার কথা ঘোষণা করেছিল কেন্দ্র। এমনকি সেই বোনাস দশমীর আগে প্রত্যেক কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের হাতে পৌঁছে দেওয়ার কথাও ঘোষণা করা হয়েছিল। আর এবার আরও দুটি সুখবর আনল কেন্দ্র। জানা গিয়েছে, প্রভিডেন্ট ফান্ডে সুদের হার বাড়াতে চলেছে কেন্দ্রীয় সরকার। এর পাশাপাশি এমপ্লয়িজ পেনশন ফান্ডের অধীনে যে পেনশন দেওয়া হয়, তা বাড়িয়ে পাঁচ হাজার টাকা পর্যন্ত করতে চলেছে মোদি সরকার।

জানা গিয়েছে, এই দুই বিষয়ে কেন্দ্রীয় তরফে আলোচনা হয়েছে। চূড়ান্ত বৈঠক হতে পারে আগামিকাল, বুধবার। আলোচনায় উঠে এসেছে এই দুটি বিষয়। এমনকি ইপিএফকে কীভাবে লাভজনক করে তোলা যায় কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য, তা নিয়েও আলোচনায় বসতে চায় কেন্দ্র।

প্রসঙ্গত, ইপিএফ বর্তমানে ৮.৫০ শতাংশ হারে সুদ দিয়ে থাকে। এর আগে বিভিন্ন শ্রমিক সংগঠনের তরফে পেনশন বৃদ্ধির দাবি তোলা হয়েছিল। কেন্দ্রীয় সরকার সেই দাবিকেই এবার মান্যতা দিতে পারে। যার ফলে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা একের পর এক সুখবর পাচ্ছে, এমনটাই মনে করছে ওয়াকিবহাল মহল।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026