নিউজ

কনটেইনমেন্ট জোনে পুজো হবে না, নির্দেশ কেন্দ্রের

নয়াদিল্লি: দোরগোড়ায় উত্‍সবের মরশুম। পুজো আসতে আর হাতে গোনা কয়েকটা দিন বাকি। করোনা পরিস্থিতির মধ্যে পুজো হবে কি না, তা নিয়ে যথেষ্ট সংশয় দেখা দিয়েছিল সকলের মনে। শেষমেশ কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের তত্ত্বাবধানে মায়ের আরাধনা হবে। কিন্তু পুজো নিয়ে নতুন গাইডলাইন প্রকাশ করল কেন্দ্রীয় সরকার। সেই গাইডলাইনে বলা হয়েছে, কোভিড পরিস্থিতি যাতে খারাপ না হয়, কনটেইনমেন্ট জোনে কোনও পুজো-উত্‍সব করা যাবে না।

এই নির্দেশিকার বিস্তারিতভাবে বলা হয়েছে যে, কনটেইনমেন্ট জোনের বাসিন্দাদের বাড়িতেই উত্‍সব পালন করতে হবে। যাঁদের ঝুঁকি বেশি, তাঁদের উত্‍সবের দিনগুলিতে বাড়িতে থাকাই ভাল। পুজোর সময় সামাজিক দূরত্ববিধি মেনেই সাংস্কৃতিক অনুষ্ঠান বা যে কোনও জমায়েত পরিচালনা করতে হবে। এমনকি এটাও বলা হয়েছে যে কনটেইনমেন্ট জোনের মধ্যে থাকে ওই এলাকার বাইরে গিয়ে পুজো উপভোগ করতে পারবে না।

ভিড়ের জায়গায় ঘন-ঘন স্যানিটাইজেশন, থার্মাল স্ক্রিনিং, ফ্লোর মার্কিংয়ের ব্যবস্থা জরুরি। বিসর্জনে মাস্ক পরে নিয়ন্ত্রিত অংশগ্রহণ, মানতেই হবে দূরত্ববিধি। উত্‍সবকে কেন্দ্র করে যে কোনও জমায়েতে ভিড় নিয়ন্ত্রণে রাখতেই হবে বলেও, উদ্যোক্তাদের সতর্ক করে দেওয়া হয়েছে। সব মিলিয়ে পুজো হলেও কনটেইনমেন্ট জোনের বাসিন্দারা পুজো থেকে বঞ্চিত হবে, এমনটা বলাই যায়।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026