নিউজ

কেন্দ্রীয় কর্মচারীদের সকাল ৯ টা থেকে ৭ টা পর্যন্ত কাজের নির্দেশ গুজব, জানাল কেন্দ্র

কেন্দ্রীয় সরকারের কর্মচারীদের জন্য অফিসের কাজের সময় প্রতিদিন ১০ ঘন্টা করা হবে। তাদের সকাল ৯ টা থেকে অফিসে সন্ধ্যা ৭ টা পর্যন্ত কাজ করতে হবে। এমনই একটি প্রতিবেদনের সত্যতা অস্বীকার করলো কেন্দ্র। সরকারের আনুষ্ঠানিক ফ্যাক্ট-চেকার, পিআইবি ফ্যাক্ট চেক, আজ বলেন যে, প্রতিবেদনে যা দাবি করা হয়েছে তা অসত্য। কেন্দ্রীয় সরকার এ জাতীয় কোনও সিদ্ধান্ত নেয়নি। এমনকি এ জাতীয় কোনও প্রস্তাব বিবেচনাও করছে না বলেও জানান তিনি।

প্রতিবেদনে দাবি করা হয়েছিল যে, কেন্দ্রীয় সরকারের কর্মচারীদের সকাল ৯ টা থেকে সন্ধ্যা ৭ টা পর্যন্ত কাজ করতে হবে এবং শনিবার অফিস বাতিল করা হবে। এতে আরও বলা হয়েছিল যে, কাজের সময় বাড়ানো হবে। গত সপ্তাহে এমনই একটি প্রতিবেদনে ভুয়ো দাবি করা হয়েছে বলে অভিযোগ। কেন্দ্রীয় সরকারের কর্মীদের এলটিএ, ছুটি এনক্যাশমেন্ট, মেডিকেল ইত্যাদির মতো ভাতা কাটানোর কোনও পরিকল্পনা বিবেচনাধীন থাকার বিষয়টিও অস্বীকার করেছে সরকার।

কেন্দ্রীয় সরকার সম্প্রতি তার কর্মচারী এবং পেনশনারদের জন্য ডিএ এবং মহামারী ত্রাণ বৃদ্ধিকে স্থগিত করেছে। তবে, বর্তমান হারে কর্মীরা ডিএ পেতে থাকবে বলে জানিয়েছে কেন্দ্র। দেশব্যাপী করোনা ভাইরাস জনিত লকডাউনের মধ্যে বেশ কয়েকটি ভুয়ো রিপোর্ট প্রকাশ পেয়েছে। সুতরাং তথ্যের সত্যতা যাচাই করার পরই খবর পরিবেশনের পরামর্শ দিয়েছে সরকার। কেন্দ্রীয় সরকার কর্মচারীদের বেতন বিধি সপ্তম বেতন কমিশনের সুপারিশ অনুসারেই কার্যকর করা হবে বলে জানা গেছে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026