ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

জনধন অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক করলে আপনি পাবেন ৫০০০ টাকা

নয়াদিল্লি: প্রধানমন্ত্রী জনধন যোজনার আওতায় যে সকল মানুষ ব্যাঙ্ক বা পোস্ট অফিসের অ্যাকাউন্ট খুলবে, তাদের জন্য রয়েছে সুখবর। একাধিক সুবিধা নিয়ে এনেছে তাদের জন্য কেন্দ্রীয় সরকার। জানা গিয়েছে, প্রধানমন্ত্রী জনধন যোজনার আওতায় যে সকল গরিব মানুষ ব্যাঙ্ক বা পোস্ট অফিসে অ্যাকাউন্ট খুলবে বা খোলা আছে, তাদের অ্যাকাউন্টে কোনও ব্যালেন্স না থাকলেও তারা পাঁচ হাজার টাকা পর্যন্ত তুলতে পারবে। অর্থাৎ সেই সকল অ্যাকাউন্ট হোল্ডারদের কেন্দ্রীয় সরকারের তরফ থেকে প্রধানমন্ত্রী জনধন যোজনার আওতায় পাঁচ হাজার টাকা করে দেওয়া হবে বলে জানা গিয়েছে।

তবে শুধু প্রধানমন্ত্রী জনধন যোজনা আয়তায় অ্যাকাউন্ট খুললেই হবে না। সেই অ্যাকাউন্টকে নিজের আধার নম্বরের সঙ্গে লিঙ্ক করতে হবে। এই লিঙ্ক না হলে সেই অ্যাকাউন্ট হোল্ডার কেন্দ্রীয় সরকার দ্বারা এই সুবিধা পাবে না। ফলে অ্যাকাউন্ট খোলার সঙ্গে সঙ্গে বা যারা অ্যাকাউন্ট খুলে রেখেছেন, কিন্তু আধার লিঙ্ক করেননি, তাদের আধার লিঙ্ক করার পরামর্শ দেওয়া হয়েছে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে। আধার লিঙ্ক করলেই এই সুবিধা সেই সকল মানুষরা পাবে যারা প্রধানমন্ত্রী জনধন যোজনা আওতায় ব্যাঙ্ক বা পোস্ট অফিসের অ্যাকাউন্ট খুলবে।

অ্যাকাউন্ট খোলার ক্ষেত্রে অ্যাকাউন্ট হোল্ডারের নাম, ঠিকানা, ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড ইত্যাদি একটি ব্যাঙ্ক বা পোস্ট অফিসের থেকে নেওয়া ফর্ম ফিল আপ করতে হবে এবং সেই ফর্ম নিকটবর্তী ব্যাঙ্ক বা পোস্ট অফিসে জমা করলেই অ্যাকাউন্ট খুলে যাবে এবং অ্যাকাউন্ট খোলার পর সেই অ্যাকাউন্টকে নিজের আধার নম্বরের সঙ্গে লিঙ্ক করলেই প্রধানমন্ত্রী জনধন যোজনা ওভারড্রাফট-এর মাধ্যমে আপনি শূন্য ব্যালেন্সে যখনই টাকা তুলতে যাবেন, তখন পাঁচ হাজার টাকা তুলতে পারবেন। কেন্দ্রীয় সরকারের তরফ থেকে এই ঘোষণা করার পর সাধারণভাবেই উৎসব মরশুমে নিম্নবিত্ত পরিবারের মুখে হাসি ফুটেছে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026