ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

কেন্দ্র সরকারের নতুন প্রকল্প চালু, মাসে মাসে পাওয়া যাবে হাজার হাজার টাকা

এবার প্রবীণ ব্যক্তিদের জন্য কেন্দ্র সরকার নিয়ে আসছে এক নতুন প্রকল্প। ক্ষমতায় আসার পর কেন্দ্র সরকার এনেছে একাধিক প্রকল্প। তার মধ্যে একটি হল APY বা অটল পেনশন যোজনা। এই যোজনার আওতায় যারা পড়বেন তারা একটি নির্দিষ্ট মাসিক টাকা পাবেন। সেটি ১০০০,২০০০,৩০০০,৪০০০ ও ৫০০০ টাকার মধ্যে যেকোনো একটি হতে পারে। এই পেনশন পাওয়ার কারনটি যদি দেখা হয় তবে প্রথমেই আসে বয়স। এই পেনশন প্রবীণ যেসমস্ত ব্যক্তিরা পাবেন তাদের একটি বয়সের পর স্বনির্ভর ক্ষমতা কমে যাবে। ফলে অন্যের উপর নির্ভর করে তাকে বাঁচতে হবে। তাই সরকারের এক নতুন প্রকল্প যার দ্বারা প্রবীণ নাগরিক স্বনির্ভর হয়ে বাঁচতে পারেন তার দিকেই দৃষ্টি দিয়েছে।

তবে যেসমস্ত নাগরিক এই প্রকল্পের আওতায় পড়বেন তার কয়েকটি নিয়মাবলী আছে। যারা এই প্রকল্পের আওতায় আসতে চান তাদের বয়স হতে হবে অবশ্যই ১৮-৪০ এর মধ্যে। যিনি আবেদনটি করবেন তার অবশ্যই একটি সেভিংস ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে এবং ব্যক্তিগত মোবাইল নম্বর থাকতে হবে।

আরও পড়ুন : CAA নিয়ে চিন্তার কিছু নেই, প্রধানমন্ত্রীর সাথে বৈঠক সেরে বললেন উদ্ভব ঠাকরে

তবে মাসিক কত টাকা দিলে সেই আবেদনকারী আগামী দিনে হাজার টাকা নিশ্চিত পাবেন সম্পুর্নই নির্ভর করছে আবেদনকারীর বয়সের উপর। আবেদনকারীর যেই ব্যাংকে সেভিংস অ্যাকাউন্ট রয়েছে সেখানে গিয়ে ব্যাংকের সঙ্গে কথা বলে অটল পেনশন যোজনার জন্য নির্দিষ্ট ফর্ম ফিল-আপ করতে হবে। ফর্মে আধার ও মোবাইল নম্বর ভরতে হবে। যে একাউন্ট নম্বর ফর্মে ভরা হবে তাতেই আপনার মাসিক টাকা কেটে নেওয়া হবে, তাই খেয়াল রাখতে হবে যাতে ব্যাংকে সেই পরিমাণ টাকা থাকে। বিষয়টি ব্যাংকের সঙ্গে সঠিক ভাবে কথা বলে জেনে নেওয়া দরকার।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026