নিউজ

লোকাল ট্রেন চালানোর দাবি জানিয়ে এবার রাজ্যকে চিঠি কেন্দ্রের

কলকাতা: করোনা পরিস্থিতিতে সব কিছু স্বাভাবিক হলেও, মেট্রো পরিষেবা চালু হলেও এখনও পর্যন্ত স্তব্ধ হয়ে রয়েছে লোকাল ট্রেন। যদিও উৎসব মরশুমের কথা মাথায় রেখে বেশ কিছু স্পেশাল ট্রেন চালানো শুরু হয়েছে। তবুও লোকাল ট্রেন চালানোর কথা এখনও রাজ্য সরকারের পক্ষ থেকে ঘোষণা করা হয়নি। কিন্তু যত দিন যাচ্ছে, ততই যাত্রীরা লোকাল ট্রেন চালানোর দাবিতে আরও অনড় হচ্ছে। তাদের দাবি, সবই তো চলছে, তাহলে লোকাল ট্রেন কেন নয়? আর এবার হয়তো তাদের ইচ্ছেতেই শিলমোহর পড়তে চলেছে। লোকাল ট্রেন চালাতে চেয়ে এবার রাজ্যকে চিঠি দিল কেন্দ্র। গতকাল, বুধবার লোকাল ট্রেন চালানো নিয়ে রাজ্যকে ফের চিঠি দিয়েছে পূর্ব রেল। আর এবার কেন্দ্রের তরফ থেকেও একই দাবিতে চিঠি পাঠানো হয়েছে রাজ্য সরকারকে।

ওই চিঠিতে রাজ্যকে জানানো হয়েছে, লোকাল ট্রেন চালু করতে কেন্দ্রের কোনও অসুবিধে নেই। চাই রাজ্যের সবুজ সঙ্কেত। কিন্তু ট্রেন ট্র্যাকে নামার আগে চাই রণকৌশল। কোভিড আবহে শক্ত বিধিনিষেধ ছাড়া লোকাল ট্রেনে ভিড় জমালে হিতে বিপরীত হতে পারে। তাই রণকৌশল নিয়ে রাজ্য সরকারের সঙ্গে দ্রুত আলোচনা চায় কেন্দ্র।

প্রসঙ্গত, করোনা পরিস্থিতির কারণে গত ২৫ মার্চ থেকে বন্ধ রেলওয়ে পরিষেবা। পরবর্তী সময়ে পরিযায়ী শ্রমিকদের জন্য ট্রেন চালানো হয়। তারপর সাধারণ মানুষের জন্য ধাপে ধাপে পথে নেমেছে কিছু বিশেষ ট্রেন। কিন্তু লোকাল ট্রেনের চাকা এখনও গড়ালো না। তবে যে জরুরি চাহিদার ভিত্তিতে পূর্ব রেল এবং কেন্দ্রের তরফ থেকে রাজ্যকে চিঠি দেওয়া হয়েছে, সেই চাহিদার ভিত্তিতে পুজোর আগে লোকাল ট্রেন চালু হয়ে যেতে পারে, এই সম্ভাবনা দেখছে ওয়াকিবহাল মহল। এখন রাজ্য সরকার সবুজ সঙ্কেত দেয় কিনা, সেটাই দেখার।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026