নিউজ

নথি নেই মৃত পরিযায়ী শ্রমিকদের, দোষ ঢাকতে নয়া টোপ কেন্দ্রের

ভারতঃ লকডাউন পর্বে নানা ভাবে অসংখ্য পরিযায়ী শ্রমিকের মৃত্যু ঘটেছিল। কিন্তু সেই মৃত্যুর সংখ্যা ঠিক কতো তা জানা নেই কারো। এমন কি সেই নথি নেই খোদ কেন্দ্রীয় সরকারের কাছেও। গতকাল বিজেপিকে নিশানা করে এই নিয়ে তোপ দাগেন প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী।

ওই দিন প্রধানমন্ত্রীকে কটাক্ষ করে তিনি বলেন “গোটা দুনিয়া ওদের মৃত্যু দেখেছে। একমাত্র মোদি সরকারের কাছে কোন খবর নেই। তাই বলে কি অদের মৃত্যু হয়নি?” সম্প্রতি লকডাউনে কাজ চলে যাওয়ার দেশের অনেক মানুষদের আর্থিক সমস্যা প্রকট হয়ে উঠেছে। তার মধ্যে সবথেকে খারাপ সময়ের মধ্যে দিয়ে গেছে পরিযায়ী শ্রমিকরা।

দেশের এক প্রান্ত থেকে অপর প্রান্তে পৌছাতে তাদের কারোর রাস্তায় মৃত্যু হয়েছে কারো বা অনাহারে। যা প্রত্যেক ভারতবাসিরই জানা। কিন্তু তাই বলে সরকারের কাছে নথি নেই সেটাও মানতে নারাজ বিরোধী দলরা। এই ধরনের সংখ্যা জানানোর কোনও যথাযথ পদ্ধতিও নেই সরকারের হাতে। এর আগেও একাধিক বার বাক্যবানে বিজেপিকে শানিয়েছেন রাহুল।

কখনো খাদ্য দ্রব্য মূল্য তো কখনো আবার করোনা পরিস্থিতি নিয়ে। তবে এদিন তার আক্রমণের বিষয় ছিলো পরিযায়ী শ্রমিক। কিন্তু তারপরেও সরকারের উদাসীনতার ভাব স্পষ্ট। এই বিতর্কের সূত্রেই কেন্দ্রীয় সরকারের তরফে জানানো হয়েছিল আসলে “ফেক নিউজের” খপ্পরে পড়েই শ্রমিকদের এই হাল হয়েছিল। বলা হয়েছে ওই ধরনের বিভিন্ন খবরে কতদিন লকডাউন চলবে তা নিয়ে নানা রকম ভুল খবর লাগাতার প্রচার করা হচ্ছিল। আর এসব দেখার পরেই দেশের পরিযায়ী শ্রমিকদের এই খারাপ অবস্থা হয়। তবে  শ্রম মন্ত্রকের তরফে জানানো হয়েছে যেসব শ্রমিক পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছিল তাদের জন্য নতুন ভাবনাচিন্তার কথা ভাবছে কেন্দ্র।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026