নিউজ

রাজ্যগুলির কাছে টিকাকরণের পদ্ধতি জানতে চাইল কেন্দ্রীয় সরকার

নয়াদিল্লি: গতকাল, বৃহস্পতিবার কলকাতায় কো-ভ্যাক্স করোনা ভ্যাকসিন এসে পৌঁছেছে ট্রায়ালের জন্য। ইতিমধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রাজ্যগুলির সঙ্গে টিকাকরণের পরিকল্পনা নিয়ে এক দফায় বৈঠক করে ফেলেছেন। আর এবার রাজ্যগুলির কাছে টিকাকরণের পরিকল্পনা জানতে চাইল কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক৷ কীভাবে টিকা বন্টনের ব্যবস্থা করা হবে? সেই তথ্যও রাজ্যগুলির কাছে চেয়ে পাঠাল কেন্দ্র৷ কাদের সর্বপ্রথম ভ্যাকসিন প্রয়োজন, ব্লকস্তরে ছোট ছোট দল ভাগ করে সেই কাজ শুরু করার নির্দেশ দিল কেন্দ্র৷ এই কাজে বিভিন্ন সরকারি সংস্থার পাশাপাশি বেসরকারি স্বেস্থাসেবী সংস্থা সহ স্থানীয় নেতা এবং ধর্মগুরুদেরও একযোগে কাজ করতে অনুরোধ রাখা হয়েছে৷

একইসঙ্গে রাজ্যের স্বাস্থ্য পরিষেবাকে তৈরি থাকতেও বলা হয়েছে, যাতে টিকাকরণের পর কোনও আপতকালীন পরিস্থিতি তৈরি হলে, তা সামাল দেওয়া যায়৷ বিশেষজ্ঞদের মতে, করোনার ভ্যাকসিনের আগে, ছোট এবং বড়দের ফ্লু-এর টিকা নেওয়া খুবই প্রয়োজনীয়৷ এর ফলে কোনও বাড়তি সমস্যা এড়ানো সম্ভব বলে মত তাঁদের৷ যদিও এ বিষয়ে কেন্দ্রীয় সরকার সহমত কিনা, তা এখনও পর্যন্ত স্পষ্ট করে কিছু জানা যায়নি।

করোনায় যে পরিস্থিতি তৈরি হয়েছে, তাতে ভ্যাকসিন ছাড়া কোনও গতি নেই৷ যারা ঘনঘন শারীরিক সমস্যায় ভুগছেন বা যে কোনও বয়সেই টিকাই এখন একমাত্র বাঁচার পথ৷ বছরের এই সময় বাচ্চা, বড় সকলের মধ্যেই ডেঙ্গু, ম্যালেরিয়া টাইফয়েড, ফ্লু-য়ের মত রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা বেড়ে যায়৷ যারা কিছুটা শারীরিকভাবে দুর্বল বা গর্ভবতী মহিলাদের এই ধরণের টিকা নেওয়া খুবই প্রয়োজনীয়৷ এছাড়া মাস্ক পরা ও হাত স্যানিটাইজ করা খুবই দরকার৷ তার থেকেও সবচেয়ে বড় যেটা দরকার সেটা হল, সচেতনতা। যেটার অভাব মানুষের মধ্যে রয়েছে। মানুষ কতটা অসচেতন তার প্রমান লকডাউন প্রক্রিয়ায় বিভিন্ন সময় বিভিন্ন স্থানে পাওয়া গিয়েছে। তাই ভ্যাকসিন নেওয়ার আগে মানুষকে সচেতন হতে হবে। তা না হলে ভ্যাকসিন দেওয়ার বেশ কয়েক মাস পরেও পুনরায় করোনায় আক্রান্ত হতে পারবে যে কেউ।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026