নিউজ

এবার বিনামূল্যে বুস্টার ডোজ পাবেন ১৮ ঊর্ধ্বের বয়স্করা, জানালেন কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর

চলতি মাসের শুরুর দিক থেকেই গোটা দেশজুড়ে করোনা সংক্রমণের হার এক ধাক্কায় অনেকটা বৃদ্ধি পেয়েছে। হঠাৎ সংক্রমণ গ্রাফের এমন ঊর্ধ্বগতি চিন্তায় ফেলেছে বিশেষজ্ঞদের। গত মঙ্গলবার দৈনিক আক্রান্তের সংখ্যা কমে সাড়ে ১৩ হাজারের গণ্ডি স্পর্শ করলেও, বুধবার সংক্রমণ গ্রাফের চিত্র সম্পূর্ণ অন্য। গত ২৪ ঘন্টায় আক্রান্তের সংখ্যা ১৭ হাজারের কাছাকাছি। এই পরিস্থিতিতে এবার কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর ঘোষণা করেছেন যে এবার ১৮ ঊর্ধ্ব সকলকে বিনামূল্যে বুস্টার ডোজ দেওয়া হবে। এই কর্মসূচি ১৫ জুলাই থেকে শুরু হয়ে পরবর্তী ৭৫ দিন চলবে।

আজ অর্থাৎ বুধবার কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে বুস্টার ডোজ সমন্ধিত এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেন কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচারমন্ত্রী অনুরাগ ঠাকুর। তিনি এই প্রসঙ্গে বলেছেন, “স্বাধীনতার অমৃতকালে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সিদ্ধান্ত অনুসারে, ভারত স্বাধীনতার ৭৫ বছর উদযাপন উপলক্ষে আগামী ১৫ জুলাই থেকে শুরু হওয়ার পর ৭৫ দিন পর্যন্ত ১৮ উর্ধ্বদের সম্পূর্ণ বিনামূল্যে বুস্টার ডোজ দেওয়া হবে।” আপনাদের জানিয়ে রাখা ভালো, এতদিন অব্দি ষাটোর্ধ্ব ব্যক্তি ও শুধুমাত্র ফ্রন্টলাইন কর্মীরা সরকারি দপ্তরে বিনামূল্য বুস্টার ডোজ পেতেন। তবে ১৫ জুলাইয়ের পর টানা ৭৫ দিন সকলেই সরকারি দপ্তরে এই বিনামূল্যের বুস্টার ডোজ পাবেন।

প্রসঙ্গত উল্লেখ্য, কিছুদিন আগেই কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক দ্বিতীয় ডোজ ও বুস্টার ডজের ব্যবধান কমিয়ে দিয়েছে। প্রথমে দ্বিতীয় ডোজ নেওয়ার ৯ মাস পর এই বুস্টার ডোজ নেওয়া যেত। কিন্তু এখন সেই ব্যবধান কমিয়ে ৬ মাস করা হয়েছে।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026