নয়াদিল্লি: উত্তরপ্রদেশের হাথরস কান্ড নিয়ে কার্যত তোলপাড় গোটা দেশ। যদিও নির্যাতিতা তরুণীকে ধর্ষণ করা হয়েছে এমন উল্লেখ পাওয়া যায়নি কোনও রিপোর্টে, তবুও এটিকে একটি ধর্ষণকান্ড বলেই এখনও পর্যন্ত প্রতিষ্ঠা করা হয়েছে। রিপোর্টে ধর্ষণের উল্লেখ নেই। তার পেছনে উত্তরপ্রদেশ সরকারের ষড়যন্ত্র লুকিয়ে আছে, এমনটাই মনে করছে বিরোধী শিবির। তবে সে যাই হোক এই হাথরস কান্ডের ঘটনার মধ্যেই এক নয়া নির্দেশিকা জারি করল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। এই নির্দেশিকায় বলা হয়েছে, মহিলাদের ওপর নির্যাতনের ক্ষেত্রে নির্যাতিতার মৃত্যুকালীন জবানবন্দির গুরুত্ব দিতে হবে পুলিশকে। তা না হলে সংশ্লিষ্ট পুলিশকর্মীকে শাস্তি ভোগ করতে হতে পারে।
আজ, শনিবার সুপ্রিম কোর্টের একটি রায়ের উল্লেখ করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের তরফ থেকে জানানো হয়েছে, ম্যাজিস্ট্রেটের সামনে বয়ান দেওয়া হয়নি বলে কোনও মৃত্যুকালীন নির্যাতিতার জবানবন্দিকে অগ্রাহ্য করা যাবে না। যোগি রাজ্যে একের পর এক ধর্ষণ কান্ডের ঘটনায় যখন উত্তাল গোটা দেশ, ঠিক তখনই দেশের সবকটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে পাঠানো এই নির্দেশ যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।
এই নির্দেশিকার পাশাপাশি এদিন আরও বলা হয়েছে যে, কোনও নির্দিষ্ট থানা এলাকার বা বাইরের কোনও মহিলা নির্যাতন বা শ্লীলতাহানীর পর অভিযোগ করতে এলে তৎক্ষণাৎ এফআইআর বা জিরো এফআইআর নিতে হবে পুলিশকে। এই এফআইআর নেওয়া পুলিশের কাছে বাধ্যতামূলক বলেই এদিন বলা হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের এই নির্দেশ আগামী দিনে নির্যাতিতা মহিলাদের সুবিচার দেবে বলেই আশাবাদী কেন্দ্রীয় সরকার।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…