নিউজ

প্রবীণ নাগরিকরা কি আবার ডিসকাউন্ট পাবেন রেলের ভাড়ায়? রেলমন্ত্রী স্পষ্ট জবাব দিলেন

ভারতে ট্রেন পরিষেবা ব্যাপকভাবে ব্যবহার করা হয়। দূরে কোথাও যাওয়ার জন্য মোটামুটি সাধ্যের মধ্যে খরচে কম সময়ে পৌঁছে যাওয়া যায় এক্সপ্রেস ট্রেনের মাধ্যমে। সর্বস্তরের মানুষ এই রেল পরিষেবা স্বাচ্ছন্দে ব্যবহার করতে পারেন। আর এই রেল পরিষেবা উন্নতিকরনের কাজে নিরলস পরিশ্রম করে চলেছে ভারতীয় রেল। অনেকেই আছেন যারা নিয়মিত এই ভারতীয় রেলের পরিষেবা নিয়ে থাকেন। প্রবীণ নাগরিক থেকে শুরু করে সকল বয়সের মানুষ এই রেল পরিষেবা ব্যবহার করেন। সম্প্রতি ভারতের লোকসভার বাদলকালীন অধিবেশনে, কিছু সদস্য ট্রেনে সিনিয়র সিটিজেনদের জন্য টিকিট ছাড় এবং অন্যান্য সুযোগ-সুবিধা বৃদ্ধির দাবি তুলেছেন। এবার এই নিয়ে স্পষ্ট বার্তা দিয়েছেন রেলমন্ত্রী। তিনি কি জানিয়েছেন? জানতে এই প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।

জনতা দল (ইউনিয়ন)-এর সদস্য কৌশলেন্দ্র কুমার বলেছেন যে করোনা মহামারির আগে, সিনিয়র সিটিজেনদের ট্রেনের ভাড়ায় ছাড় ছিল, কিন্তু তা বন্ধ করে দেওয়া হয়েছে। তিনি বলেন যে মহামারি শেষ হয়ে গেছে, কিন্তু সিনিয়র সিটিজেনদের জন্য ভাড়ায় ছাড় এখনও শুরু হয়নি। কুমার কেন্দ্রীয় সরকারের কাছে আবেদন করেছেন যে সিনিয়র সিটিজেনদের জন্য ট্রেনের ভাড়ায় আগের মতো ছাড় দেওয়া হোক।

এই প্রসঙ্গে কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন যে রেলওয়ে সমাজের সমস্ত অংশকে ট্রেনে অর্থনৈতিক পরিষেবা দেওয়ার চেষ্টা করে। ২০১৯-২০ এর মধ্যে, রেলওয়ে যাত্রী টিকিটে প্রায় ৫৯ কোটি টাকা ভর্তুকি দিয়েছে। রেলওয়ে ট্রেনে ভ্রমণকারী প্রত্যেক ব্যক্তিকে গড়ে ৫৩ শতাংশ ভর্তুকি দেয়। এই ভর্তুকি সব যাত্রীদের ধারাবাহিকভাবে দেওয়া হচ্ছে। আর সিনীয়র সিটিজেনদের ভাড়ায় ডিসকাউন্ট সমন্ধে সরকার এই দাবিগুলি বিবেচনা করবে বলে আশা রেখেছেন তিনি।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026