একবার যাঁরা করোনা থেকে সুস্থ হয়ে উঠছেন তাঁদের থেকে নতুন করে আর কোনও সংক্রমণের সম্ভাবনা নেই বলে আজ কেন্দ্রের সাংবাদিক বৈঠকে জানিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। বরং তাঁদের শরীরের প্লাজমা করোনা আক্রান্তের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে। অর্থাৎ তাঁরা অন্যদের সুস্থ হবার ক্ষেত্রে সাহায্য করবেন। ভারতে বাড়ছে সংক্রমণের হার। তবে স্বস্তির খবর এর পাশাপাশি সুস্থতার হার ও বাড়ছে।
লব আগরওয়াল আরও বলেছেন যে দেশের স্বাস্থ্য পরিষেবার সাথে যুক্ত কর্মীদের উপর কোনোরকম হামলা করা থেকে বিরত থাকতে বলেছেন তিনি। আর এই করোনা সংক্রমণ কোনো এলাকা বা কোনো ধর্মের লোকের জন্য ছড়ায়নি, তাই এক্ষেত্রে কাওকে দায়ী করা উচিত নয় বলে তিনি জানিয়েছেন।এর পাশে দেশে সুস্থ হয়ে ওঠার হার ২২.১৭ শতাংশ বলে তিনি জানান।
তিনি দেশে করোনার কিটের কোনো অভাব নেই বলে জানিয়েছেন। এই কিট সঠিক পর্যায়ে রাজ্যগুলিতে পাঠানো হচ্ছে বলে তিনি জানিয়েছেন। লব আগরওয়াল এটাও বলেন যে দেশের ১৬ টি জেলাতে গত ২৮ দিন ধরে নতুন করে সংক্রমণ ঘটেনি। এছাড়া আরও ৮৫ টি জেলাতে গত ১৪ দিন ধরে সংক্রমণ হয়নি। এটা লকডাউনের ফলেই সম্ভব হচ্ছে বলে তিনি মনে করেছেন।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…