এবার টিকিটের ওপরে ইউজার ডেভলপমেন্ট ফি বাড়াতে পারে রেল, আর তাতে সম্মতি দিতে পারে কেন্দ্র। সব মিলিয়ে মোট ৫ রকমের ফি হতে চলেছে। সূত্রের খবর এই নিয়ে সামনের মাসেই কেন্দ্রের সাথে আলোচনায় বসবে রেল। সেখানে সিদ্ধান্ত নেওয়া হবে। এই সিদ্ধান্তের পরে ১০-৩৫ টাকা পর্যন্ত বাড়তে পারে স্লিপার ক্লাস ও এসির টিকিটের দাম।
এক্ষেত্রে এসির যাত্রীদের বেশি ও স্লিপার ক্লাসের যাত্রীদের কম ফি দিতে হবে। প্রাইভেট স্টেশনের যাত্রীদের জন্যও ফি লাগু হবে। কিছু দিন আগেই নীতি আয়োগের সিইও অমিতাভ কান্ত জানান এবার থেকে রেলওয়ে খুব শীঘ্রই নেবে ইউজার ফিজ। আগের তুলনায় স্টেশনগুলিকে রিডেভেলপ করা হচ্ছে। এমনকি সমস্ত প্রধান রেলওয়ে স্টেশনকে আপগ্রেড করা হবে, যেখানে থাকবে নতুন ব্যবস্থা এবং নতুন প্রযুক্তি।
এবার থেকে ৭০০-১০০০ স্টেশনে ইউজার ফিজ নিতে চলেছে রেল। বহুদিন ধরেই কেন্দ্র রেলে বেসরকারি পুঁজি আনার চেষ্টা করছে। তাই প্রাথমিক ভাবে ৫০টি রেল স্টেশনকে রিডেভেলপ করা হবে, আর ওই রিডেভেলপড স্টেশনগুলিকে বলা হবে রেলোপলিস। জানানো হয় যে বিশ্ব মানের পরিষেবা দিতে গেলে রেলের এই টাকাটি লাগে।
তাই ইউজার চার্জ হিসেবে খুব অল্প টাকাই নেওয়া হবে বলে জানিয়েছেন, রেলবোর্ডের সিইও ভিকে বলে জানান রেল বোর্ডের সিইও তথা চেয়ারম্যান। কিন্তু সব স্টেশনে ইউজার চার্জ নেওয়া হবে না। যেসব স্টেশনে আগামী পাঁচ বছরে ১০-১৫ শতাংশ ভিড় আরো বাড়বে, সেখানেই নেওয়া হবে ইউজার চার্জ।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…