নিউজ

এবার রেল স্টেশনগুলিকে বেসরকারিকরণের দিকে নিয়ে যাবার ইঙ্গিত রেলমন্ত্রীর

দেশের বেশ কিছু রেল স্টেশনকে আধুনিক সাজে সাজিয়ে তোলার পরিকল্পনা করছে কেন্দ্র। এরপরই সেগুলিকে নিলামে তোলা হবে জানিয়েছেন রেলমন্ত্রী। সোমবার বেঙ্গল চেম্বার অফ কমার্সের একটি অনুষ্ঠানে একথা জানিয়েছেন কেন্দ্রীয় রেলমন্ত্রী পীযূষ গয়াল। গতকাল বেঙ্গল চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ড্রাস্ট্রির উদ্যোগে আয়োজিত এক ওয়েবিনারে বক্তা হিসেবে যোগ দেন রেলমন্ত্রী পীযূষ গয়াল।

সেখানেই তিনি উল্লেখ করেন যে, ট্রেন বেসরকারিকরণের বিষয়ে ইতিবাচক সাড়া পাওয়া গেছে। তাই এবার কেন্দ্র আবারও বেসরকারিকরণের পথে হাঁটতে চলেছে বলে জানান তিনি। রেলমন্ত্রী এদিন বলেন, ‘আধুনিক করার পরিকল্পনা নেওয়া হয়েছে দেশের রেল স্টেশনগুলিকে। তারপরই সেগুলিকে বেসরকারি সংস্থার সামনে নিলামে তোলা হবে।’

এদিনের ওয়েবিনারে বক্তব্য রাখতে গিয়ে তিনি আরও বলেন, করোনার জন্যই এতদিন ফ্রেড করিডরের কাজ আটকে ছিল। তিনি জানান, এতদিন ফ্রেড করিডরের কাজ আটকে ছিল করোনা মহামারির কারণেই। পরিস্থিতি স্বাভাবিক হয়ে এলেই খুব তাড়াতাড়ি শেষ করার চেষ্টা করা হবে এই কাজ। তবে একইসঙ্গে তিনি এও জানান যে পশ্চিমবঙ্গের সরকার এখনও প্রয়োজনীয় জমি দেয়নি এই করিডরের জন্য দায়িত্বপ্রাপ্ত স্পেশ্যাল পারপাস ভেহিকেলকে।

জমির সমস্যা কাটলে এই রাজ্যেও কাজ শুরু হবে জানান তিনি। শুধু তাই নয়, রাজ্য সরকার চাইলেই শুরু করা হবে কলকাতার মেট্রো রেল পরিষেবা, সোমবার জানান রেলমন্ত্রী। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আপত্তিতেই রাজ্যে বন্ধ রয়েছে রেল ও বিমান পরিষেবা, জানিয়েছেন তিনি।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026