নিউজ

চীন থেকে আমদানি করা কিটের জন্য এক টাকাও খরচ নয়, সাফ জানাল কেন্দ্র

দেশে করোনায় দ্রুত পরীক্ষার জন্য চীন থেকে দেশে আমদানি করা হয়েছিল কিট। আর সেই কিটের গুণগত মান অত্যন্ত খারাপ হওয়ায় এবার তা আমদানি করা বন্ধ করল কেন্দ্র সরকার। জানা গিয়েছে, ওই কিটের গুণগত মান অনেক খারাপ হওয়ায় আপাতত দ্রুত অ্যান্টিবডি পরীক্ষার সিদ্ধান্ত স্থগিত রাখল ICMR। এই কিটের আমদানি নিয়ে বহু অভিযোগ উঠে আসে চারিদিক থেকে। বিরোধীরাও অভিযোগ তোলেন এই কিটের গুণগত মান প্রসঙ্গে। অভিযোগ আসে, চীন থেকে আমদানি করা এই কিট পরীক্ষায় ফলাফল ভালো আসছে না। আর তার পরেই বিভিন্ন রাজ্য ও হাসপাতালকে নির্দেশ দেওয়া হয়েছে আপাতত এই কিটের পরীক্ষা বন্ধ রাখতে।

জানা গিয়েছে, চীনের দুটি সংস্থা ঝুহাই লিভজন ডায়াগনাস্টিক ও গুয়াংজু ওয়ান্ডফো বায়োটেকের সঙ্গে চুক্তি হয় সরকারের। ICMR এর তরফে চীনের কিটের মাধ্যমে করোনার দ্রুত পরীক্ষার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। আর তারপর চীন থেকে প্রায় পাঁচ লক্ষ কিট আনা হয়। এরপর তা দেশের বিভিন্ন হাসপাতালে ছড়িয়ে দেওয়া হয়। অভিযোগ, বর্তমানে চীন থেকে আমদানি করা এই কিটের গুণগত মান খারাপ।

তারফলে ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ অ্যাসোসিয়েশনের তরফ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং রাজ্য ও হাসপাতালগুলিতে নির্দেশ পাঠানো হয়েছে যে আপাতত এই কিটের মাধ্যমে করোনার পরীক্ষা স্থগিত রাখা হবে। এরপর কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, চীন থেকে আমদানি করা এই কিটের জন্য কোনো আর্থিক ক্ষতি হবে না। অর্থাৎ এই কিট আমদানিতে সরকারের কোষাগার থেকে এক টাকাও নষ্ট হয়নি।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026