আরও তিন রাজ্য যোগ দিলো কেন্দ্রের 'এক দেশ এক রেশন কার্ড' যোজনায়
গত ১লা জুন থেকে দেশ জুড়ে চালু হয়ে গিয়েছে ‘এক দেশ এক রেশন কার্ড’ পরিষেবা। এবার কেন্দ্রীয় সরকারের যোজনায় আরও তিন রাজ্য যোগ দিল। আজ একথা জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী রাম বিলাস পাসোয়ান। উত্তরাখন্ড, নাগাল্যান্ড এবং মণিপুর এই তালিকায় নতুন যোগ দিল। ১লা জুন থেকে দেশে চালু হওয়া ‘এক দেশ এক রেশন কার্ড’ পরিষেবায় ইতিমধ্যে ২০টি রাজ্যে যোগদান করেছে।
সেই তালিকায় যুক্ত হলো আরও তিনটি রাজ্য। কেন্দ্রীয় মন্ত্রী জানিয়েছেন, ২০২১ এর ৩১শে মার্চ পর্যন্ত দেশের বাকি ১৩ টি রাজ্যে চালু করে দেওয়া হবে এই ব্যবস্থা। এর আগে ১লা জুন কেন্দ্রের তরফে ঘোষণা করা হয়েছিল ওড়িশা, সিকিম এবং মিজোরাম এই তালিকায় যুক্ত হবে। আজ আরও তিনটি রাজ্যকে এই তালিকায় আনা হলো। ১লা আগস্ট থেকে এই তিন রাজ্য যোগ দেবে কেন্দ্রীয় সরকারের এই যোজনায়।
ফলে ১লা আগস্ট থেকে মোট ২৩ টি রাজ্যে পাওয়া যাবেই সুবিধা। এই রাজ্য গুলি হলো ওড়িশা, সিকিম, মিজোরাম, অন্ধ্রপ্রদেশ, গোয়া, গুজরাত, হরিয়ানা, ঝাড়খণ্ড, কর্ণাটক, কেরল, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, রাজস্থান, তেলেঙ্গানা, ত্রিপুরা, বিহার, উত্তরপ্রদেশ, পঞ্জাব, হিমাচলপ্রদেশ, দমন ও দিউ, উত্তরাখণ্ড, নাগাল্যান্ড এবং মণিপুর।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…