দেশ

Black Fungus Medicine কেন্দ্রের নয়া পদক্ষেপ! ব্ল্যাক ফাঙ্গাসের ওষুধের ওপর পড়বে না ট্যাক্স

ভারতে বর্তমানে ব্ল্যাক ফাঙ্গাসের ঘটনা দিনে দিনে বেড়েই চলেছে। এই বৃদ্ধিকে নিয়ন্ত্রণ করতে এবারে কেন্দ্রীয় সরকার শুরু করতে চলেছে এই ব্ল্যাক ফাঙ্গাসের ওষুধ অ্যাম্ফোটেরিসিন বি এর বাজারিকরন। রিপোর্ট থেকে জানা যাচ্ছে এই ওষুধটি কিন্তু ব্ল্যাক ফাঙ্গাসের বিরুদ্ধে অত্যন্ত কার্যকর। তার পাশাপাশি, কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন জানিয়ে দিয়েছেন কেন্দ্রীয় সরকার এই ওষুধটির উপরে ইমপোর্ট ডিউটি সম্পূর্ণরূপে তুলে দিতে চলেছে, যার ফলে এই ওষুধটি কিছুটা সস্তায় পাওয়া যাবে।

এছাড়াও নির্মলা সীতারমণ ঘোষণা করেছেন, করোনা ভাইরাসের ভ্যাকসিন এবং ওষুধের উপরে কেন্দ্রীয় সরকার নিজেদের মতো চার্জ বসাবে। আগামী ৮ জুন কেন্দ্রীয় সরকারের তরফ থেকে বেশ কিছু মন্ত্রী এই বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করবেন। তবে শুধুমাত্র ব্ল্যাক ফাঙ্গাসের ওষুধ নয়, করোনা ভাইরাসের জন্য প্রয়োজনীয় ফ্রী জিনিসপত্রগুলির সার্ভিস আগামী ৩১ আগস্ট ২০২১ পর্যন্ত এক্সটেন্ড করার ঘোষণা করে দিয়েছেন নির্মলা সীতারামন।

অন্যদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নিজে তার অফিসারদের জানিয়েছেন, যেন তারা এই অ্যাম্ফোটেরিসিন বি ওষুধটি মার্কেটে নিয়ে আসা সমস্ত রকম পরিকল্পনা শুরু করেন। দেশে-বিদেশে যেখান থেকে পাওয়া যায় এই ইনজেকশন ভারতে নিয়ে আসার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী মোদী। ভারতে ইতিমধ্যে পাঁচটি কোম্পানির কাছে এই ওষুধটি তৈরি করার বরাত দিয়েছে মোদি। এই লক্ষ্যে আমেরিকার কোম্পানি গিলিয়েড সায়েন্সেস কাজ শুরু করে দিয়েছে অ্যাম্ফোটেরিসিন বি তৈরি করার।

তাদের তরফ থেকে জানানো হয়েছে ভারতে ইতিমধ্যেই ১,২১,০০০ ভায়াল ওষুধ পাঠিয়ে দেওয়া হয়েছে, এবং আরও ৮৫,০০০ ভায়াল ওষুধ আসছে ভারতে। বিগত কিছুদিনের মধ্যে যেভাবে ব্ল্যাক ফাঙ্গাসের আক্রমণের ঘটনা ভারতে বাড়তে শুরু করেছিল, তাতে দাঁড়িয়ে কেন্দ্রীয় সরকারের এই পদক্ষেপ প্রশংসাযোগ্য। তবে শুধুমাত্র ব্ল্যাক ফাঙ্গাস নয় বর্তমানে ভারতে সাদা ফাঙ্গাস এবং হলুদ ফাঙ্গাস আক্রমণ শুরু করে দিয়েছে। গতকাল এই তিনি ফাঙ্গাস ছাড়াও আরো একটি ফাঙ্গাসের আক্রমণ পরিলক্ষিত হয়েছে ভারতে। সেটি হলো আস্পার্গিলোসিস, যেটি আগের ৩টির মত অতটা মারাত্মক না হলেও, যাদের দেহে রোগ প্রতিরোধ ক্ষমতা কম তাদের ক্ষেত্রে মারন ফাঙ্গাস হয়ে উঠতেই পারে।

John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026