সম্প্রতি ভারতীয় ক্রিকেটার বিরাট কোহলির স্ত্রী অনুষ্কা শর্মা অভিনেতা ‘চাকদা এক্সপ্রেস’ সিনেমাটির ট্রেইলার মুক্তি পেয়েছে নেট মাধ্যমে। মুক্তির প্রথম দিনেই হাজারো লাইক এবং শুভেচ্ছাবার্তা কুড়িয়েছে অনুষ্কা শর্মার ‘চাকদা এক্সপ্রেস’। এটিতে ভারতীয় মহিলা ক্রিকেট দলের প্রবীণতম পেস বোলার ঝুলন গোস্বামীর জীবন কাহিনী ফুটিয়ে তোলা হয়েছে। এই সিনেমাটি প্রযোজনা করেছেন অনুষ্কা শর্মা নিজেই।
অনুষ্কা শর্মা বলেন, “এটি সত্যিই একটি বিশেষ চলচ্চিত্র। কারণ এটি মূলত অসাধারণ আত্মত্যাগের গল্প। ‘চাকদা এক্সপ্রেস’ প্রাক্তন ভারতীয় অধিনায়ক ঝুলন গোস্বামীর জীবন এবং সময় দ্বারা অনুপ্রাণিত এবং এটি মহিলাদের ক্রিকেটের বিশ্বে চোখ খুলে দেবে।”
তৎকালীন সময়ে কিভাবে বৈষম্যের পাঁচিল টপকে ক্রিকেটকে নিজের ক্যারিয়ার করেছিলেন ঝুলন গোস্বামী সেটা দেখানো হয়েছে। তিনি আরো বলেন,“এমন সময়ে যখন ঝুলন একজন ক্রিকেটার হওয়া এবং তার দেশকে বিশ্বমঞ্চে গর্বিত করার সিদ্ধান্ত নিয়েছিল, তখন মহিলাদের পক্ষে খেলাটি খেলার কথা ভাবাও খুব কঠিন ছিল। এই ফিল্মটি বেশ কয়েকটি উদাহরণের একটি নাটকীয় পুনরুত্থান, যা তার জীবন এবং মহিলাদের ক্রিকেটকেও রূপ দিয়েছে।”
ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক ঝুলন গোস্বামী বর্তমানে ভারতের জার্সিতে টেস্ট এবং আন্তর্জাতিক ওডিআই ক্রিকেট খেলে থাকেন। ঝুলন গোস্বামীর জীবন সংগ্রাম কাহিনীর মাধ্যমে ফুটিয়ে তুলেছেন ভারতীয় ক্রিকেটার বিরাট কোহলির স্ত্রী অনুষ্কা শর্মা। ইতিমধ্যে ছবির টেইলর সোশ্যাল মিডিয়ায় প্রশংসা কুড়িয়েছে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…