কেরিয়ার

অষ্টম শ্রেণী পাস করলেই মিলবে পোস্ট অফিসে সরকারি চাকরির দারুন সুযোগ, বিস্তারিত জেনে নিন

করোনা ভাইরাস লকডাউন উঠে যাওয়ার পর থেকেই ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে ভারতের চাকরির বাজার। অনেকেই আবার হারিয়ে যাওয়া চাকরি নতুন করে ফিরে পাচ্ছেন। তার মধ্যেই এবার একটি দুর্দান্ত সুযোগ নিয়ে এলো ভারতীয় ডাক বিভাগ। এখানে অষ্টম শ্রেণি পাস করলেই মিলবে আকর্ষণীয় বেতনে চাকরির সুযোগ। ডাকবিভাগের কার্পেন্টার থেকে শুরু করে ওয়েল্ডার টায়ারম্যানসহ একাধিক পদে চাকরির সুযোগ রয়েছে।

শূন্যপদ

সর্বমোট সাতটি শূন্য পদে আবেদন করা যাবে। এর মধ্যে তিনটি হল জেনারেল, একটি অর্থনৈতিকভাবে দুর্বল, দুটি অনগ্রসর শ্রেণীর জন্য সংরক্ষিত এবং একটি পদ সংরক্ষিত রয়েছে তপশিলি জাতি উপজাতিদের জন্য।

যোগ্যতা

অষ্টম শ্রেণী পাস করলেই প্রতিটি পদে আবেদন করা যাবে। তবে ড্রাইভার পরে আবেদনের জন্য বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকা অত্যন্ত জরুরি।

বয়স সীমা

এই চাকরির বয়স সীমা ১৮ থেকে ৩০ বছর। অর্থাৎ এই বয়সের মধ্যে থাকা চাকরি প্রার্থীরা এই পদে আবেদন করতে পারবেন। আপনার বয়স হিসাব করা হবে ১লা জানুয়ারি ২০২২ হিসেবে। তবে সংরক্ষিত প্রার্থীদের জন্য বয়সের ক্ষেত্রে একটি নির্দিষ্ট ছাড় রয়েছে।

প্রার্থী বাছাই প্রক্রিয়া

নির্দিষ্ট কিছু শর্তের ভিত্তিতে এই প্রার্থীদের বাছাই করা হবে বলে জানিয়ে দিয়েছে ভারতীয় ডাক বিভাগ। স্কিল্ড আর্টিসন্স পদের জন্য চাকরি প্রার্থীদের একটি কম্পিটিটিভ ট্রেস টেস্ট পাস করতে হবে।

আবেদন জানানোর প্রক্রিয়া

এই কাজে আবেদন জানানোর প্রক্রিয়াটি সম্পূর্ণ অফলাইন। নির্দিষ্ট পদ্ধতি মেনে ভারতীয় ডাকের মাধ্যমে আবেদন করতে হবে আপনাকে। তার সঙ্গে পাঠাতে হবে সমস্ত প্রয়োজনীয় নথিপত্র। এই নথিপত্রের মধ্যে রয়েছে – আপনার সমস্ত শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট, আধার কার্ড এবং ভোটার কার্ড, বয়সের যেকোন প্রমাণপত্র, অভিজ্ঞতার সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট এবং দু কপি পাসপোর্ট সাইজ ছবি। এছাড়া যদি আপনি মোটরম্যান অথবা মেকানিক হিসেবে আবেদন করতে চান, তাহলে আলাদাভাবে ড্রাইভিং লাইসেন্স এবং যোগ্যতার সার্টিফিকেট যুক্ত করতে হবে। আর এই আবেদন পত্র পাঠাতে হবে একটি নির্দিষ্ট ঠিকানায়। এই ঠিকানাটি হল – ম্যানেজার, মেইল মোটর সার্ভিস, কোয়েম্বাটুর – ৬৪১০০১।

সময়সীমা

১ আগস্ট ২০২২ বিকেল পাঁচটা পর্যন্ত এই আবেদন প্রক্রিয়া চলবে।

Nirajana Nag

Published by
Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026