পৌষ মাসের ২০ তারিখ হয়ে গিয়েছে। এর মাঝে পশ্চিমি ঝঞ্ঝার বাধা রয়েছে। তবু এর মাঝে ঠাণ্ডা বেশ জমিয়ে ব্যাটিং করেই চলেছে। এই ভরা পৌষে সহজে মাঠ ছাড়তে নারাজ শীত ও। আর তার জেরেই মঙ্গলবার কিছুটা তীব্র হয়েছে ঠান্ডার দাপট৷ তাই তো রাজ্যে ক্রমশ নেমেই চলেছে ঠাণ্ডার পারদ। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, বৃহস্পতিবার থেকে বেশকিছুটা বদল হতে পারে বাংলার আবহাওয়া। একধাক্কায় বেশ অনেকটাই বাড়বে তাপমাত্রার পারদ এবং দেখা দিতে পারে বৃষ্টিও।
ফের পশ্চিমী ঝঞ্ঝার আগমন দেখা দেবে বাংলার আবহাওয়ায়। তাই আলিপুর হাওয়া অফিস আরও জানিয়েছে, বুধবার অবধি বাংলার উত্তরের এবং দক্ষিণের সমস্ত জেলায় শুষ্ক আবহাওয়া বিরাজ করবে। কিন্তু তারপর থেকেই বদলে যাবে আবহাওয়ার গতি। এরপর চড় চড় করে বাড়বে তাপমাত্রার পারদ এবং বৃষ্টির পরিস্থিতি তৈরি হতে পারে। আগামী ৪৮ ঘণ্টায় রাতে ১ থেকে ২ ডিগ্রি বাড়বে পারদ।
এর মাঝে আজ আবহাওয়াবিদরা ঘন কুয়াশার সর্তকতা রাজ্যে। উত্তরবঙ্গে ঘন থেকে অতি ঘন কুয়াশা তৈরী হয়েছে। দক্ষিণবঙ্গের পাঁচ জেলায় ঘন কুয়াশার সতর্কতা। সপ্তাহের শেষে বাড়বে তাপমাত্রা। তবে চলতি শীতের মরশুমের দ্বিতীয় ইনিংসেরও আজ শীতলতম দিন। মাঝে গরম পড়লেই পৌষের শেষ দিকে মাঘ মাসের গোঁড়াতে আবারও কিছুটা ঠাণ্ডার কামড় সহ্য করতে হতে পারে গোড়া বঙ্গবাসীকে। আর এই সময় তো বাঙালীর জমিয়ে পিঠে, পুলি, পায়েস, নতুন গুড়ের মিষ্টি খাওয়ার সময়।
আজকের দিনে কলকাতা শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২২ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৩ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। সকালের দিকে আবছা রোদ এবং রাতের দিকে আবছা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে।বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বাধিক ৯৫ শতাংশ। আগামী ৭২ ঘন্টার মধ্যে রাজ্যে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…