নিম্নচাপ এবং পূর্ণিমার কোটাল এর কারনে বুধ এবং বৃহস্পতিবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সমুদ্র উপকূলবর্তী পশ্চিমবঙ্গের বেশ কিছু জায়গায়। দীঘা সহ সমুদ্র উপকূলের বেশ কিছু জায়গায় সমুদ্র উত্তাল হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জ্বানাচ্ছে হাওয়া অফিস। এই দুই দিন ঘন্টায় ৫০ কিলোমিটার বেগে ঝড়ের সম্ভাবনা আছে বলে জানানো হয়েছে। উত্তাল হতে পারে নদী এবং সমুদ্র।
পশ্চিমবঙ্গে ইতিমধ্যেই শুরু হয়ে গেছে মাছ ধরার মরশুম। সুন্দরবনের কাকদ্বীপ, নামখানা, ফ্রেজারগঞ্জ, সাগর এবং পাথরপ্রতিমা এলাকার বেশ কিছু জায়গায় শুরু হয়েছে মাছ ধরার কাজকর্ম। এছাড়াও দীঘার আশেপাশে শংকরপুর, জুনপুট এর মত জায়গায় ভিড় জমাতে শুরু করেছেন মৎসজীবীরা। ইতিমধ্যেই কয়েক হাজার ট্রলার মাছ ধরতে মাঝ সমুদ্র অব্দি চলে গিয়েছে।
তবে তার মধ্যেই বাঁধ সেধেছে আবহাওয়া। মৎস্য দপ্তরের তরফ থেকে আজ বিকেলের মধ্যেই সব ট্রলারসহ মৎস্যজীবীদের নিরাপদ আশ্রয়ে ফিরে আসার নির্দেশ দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর।
আগামীকাল অর্থাৎ বুধবার এবং পরশুদিন অর্থাৎ বৃহস্পতিবার মাছ ধরার উপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা রয়েছে। মৎস্যদপ্তরের তরফ থেকে কাকদ্বীপ, ফ্রেজারগঞ্জ এবং সাগরের মৎস্য বন্দরগুলিতে মাইক বাজিয়ে প্রচার চালানো শুরু হয়েছে। দীঘার মৎস্য বন্দরগুলিতেও শুরু হয়েছে সতর্কবার্তা জারি করা।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…