রাজ্য

আজকে ভারী বৃষ্টির সম্ভাবনা বাংলার এই ৫ জেলায়, আপনার অঞ্চলে কেমন হবে বৃষ্টি? জানাচ্ছে হাওয়া অফিস

আবারো সারা পশ্চিমবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা। পশ্চিমবঙ্গের বেশ কিছু জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। আগামী সোমবার থেকে বাড়বে বৃষ্টির পরিমাণ। আজকেও বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে বলে জানানো হয়েছে হাওয়া অফিসের তরফ থেকে। তবে কাল থেকে বৃষ্টির পরিমাণ কিছুটা কমবে বলে জানানো হয়েছে। সপ্তাহান্তে দক্ষিণবঙ্গের তাপমাত্রা বৃদ্ধি পাবে, আদ্রতা জনিত অস্বস্তি বৃদ্ধি পাবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর।

বর্তমানে মৌসুমী অক্ষ রেখা উড়িষ্যার বালাসোর থেকে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে এবং এই কারণেই এখন দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কিছুটা হলেও বেড়েছে। নিম্নচাপ অক্ষরেখা উত্তর দিকে চলতে শুরু করবে আর কিছুদিনের মধ্যে থেকে। তারপর থেকেই রাজস্থান থেকে বিহার পর্যন্ত পশ্চিমের যে অক্ষরেখা রয়েছে সেটার সাথে মিশবে। গুজরাট থেকে শুরু হয়ে ঝাড়খন্ড এবং ছত্রিশগড় পর্যন্ত একটি অক্ষরেখা রয়েছে। সাথে তিনটি অক্ষরেখার থাকার কারণে উত্তরবঙ্গে ব্যাপক বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে।

অন্যদিকে, শুক্রবার এবং শনিবারে আলিপুরদুয়ার এবং কোচবিহারে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সর্তকতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। তার সাথে সাথেই দার্জিলিং কালিম্পং এবং জলপাইগুড়িতে বৃষ্টিপাত হবার সম্ভাবনা রয়েছে। সোমবার থেকে বৃষ্টির পরিমাণ কিছুটা হলেও বৃদ্ধি পাবে। আলিপুরদুয়ার এবং কোচবিহারে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং কালিম্পং এবং জলপাইগুড়িতে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি কলকাতায় আগামী ২৪ ঘণ্টায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে কলকাতায় খুব একটা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আজকে নেই।

কিন্তু দক্ষিণবঙ্গের উপকূলের দুই জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা আছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে বলে জানানো হয়েছে। মেঘলা আকাশ এবং আদ্রতা জনিত অস্বস্তি থাকার কারণে কাল থেকে বৃষ্টিপাতের পরিমাণ কমবে। তবে শনিবার এবং রবিবার তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পাবে দক্ষিণবঙ্গে। রবিবার দিন বৃষ্টির সম্ভাবনা তেমন একটা নেই। তবে, মধ্য ভারত দক্ষিণ ভারতের বেশ কিছু জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগামী সপ্তাহে উত্তর প্রদেশ থেকে শুরু করে হিমাচল প্রদেশ হরিয়ানা চন্ডিগড় এবং রাজস্থান পর্যন্ত অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মৌসুমী বায়ু বর্তমানে অবস্থান করছে উত্তর ভারতে। এই কারণেই, আগামী এক থেকে দুই সপ্তাহের মধ্যে পশ্চিমবঙ্গের থেকে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উত্তর ভারতে এবং সংলগ্ন অঞ্চলে।

John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026