রাজ্য

জোড়া ঘূর্ণাবর্তের জের, সারাদিন ভারী বৃষ্টিতে ভাসবে বাংলার এই সমস্ত জেলা

গত বেশ কয়েকদিন হলো বাংলায় একেবারে পুরোদমে প্রবেশ করে কাছে বর্ষা। বেশ কয়েকদিন ধরে লাগাতার বৃষ্টি চলছে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ জুড়ে। তার মধ্যেই মৌসুমী বায়ুর প্রভাবে বঙ্গের উপরে কার্যকরী রয়েছে ঘূর্ণাবর্ত। এই পরিস্থিতিতে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে কলকাতায়। সপ্তাহের শুরুতেই ভারী বৃষ্টিতে ভিজতে চলেছে তিলোত্তমা। বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা থাকছে পশ্চিমবঙ্গে। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়ে দিয়েছে, এই বৃষ্টির জেরে সপ্তাহের শুরু থেকেই তাপমাত্রা নিম্নগামী হবে সারা পশ্চিমবঙ্গের।

সোমবার সকাল থেকেই আকাশের মুখ ভার। ইতিমধ্যেই বেশ কয়েক জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টি হয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে উত্তর এবং দক্ষিণ দুই বঙ্গেই ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আজকে। শুধু আজকে নয় আগামী ৬ দিন পর্যন্ত ঠিক একইভাবে বৃষ্টিপাত চলবে।

জোড়া ঘূর্ণাবর্ত এবং মৌসুমী বায়ুর প্রভাবে বৃষ্টিপাত চলছে। তার পাশাপাশি উত্তর প্রদেশ থেকে বঙ্গোপসাগর পর্যন্ত একটি নিম্নচাপ অক্ষরেখা বিস্তৃত হয়েছে। ফলে তার প্রভাবে দক্ষিণবঙ্গে লাগাতার বৃষ্টিপাত চলছে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর দিয়ে এই নিম্নচাপ অক্ষরেখা প্রবেশ করেছে, অন্যদিকে বাংলাদেশ সংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর আরো একটি ঘূর্ণাবর্ত রয়েছে। ফলে জোড়া ঘূর্ণাবর্তের প্রভাবে লাগাতার বৃষ্টি চলবে সারা পশ্চিমবঙ্গে।

অন্যদিকে বৃহস্পতিবার পর্যন্ত বৃষ্টি হবার সম্ভাবনা উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহে। অন্যদিকে দক্ষিণবঙ্গের মধ্যে উত্তর এবং দক্ষিণ দুই ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি, বাঁকুড়া, পূর্ব এবং পশ্চিম বর্ধমান এবং মুর্শিদাবাদে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে বৃষ্টির সম্ভাবনা থাকছে কলকাতায়। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর সোমবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৯ ডিগ্রী সেলসিয়াসের কাছাকাছি। অন্যদিকে সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৬ ডিগ্রি সেলসিয়াস।

John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026