রাজ্য

প্রবল নিম্নচাপের প্রভাব, জেলায় জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা

কলকাতা এবং কলকাতা সংলগ্ণ শহরতলীতে আজকেও রয়েছে বৃষ্টির সম্ভাবনা। শুক্রবার বিকেলে অথবা সন্ধ্যা থেকেই এই বৃষ্টি চালু হয়েছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন এলাকায়। উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হবার কারণে এই বৃষ্টিপাত বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। তবে আপাতত উড়িষ্যা এবং অন্ধপ্রদেশের দিকে সরে যাচ্ছে এই নিম্নচাপ, এই কারণে কিছুটা হলেও বৃষ্টি কমবে আগের থেকে।

তবে আকাশ দিনভর মেঘলা থাকবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। দুই মেদিনীপুর, উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনা, এই সমস্ত জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়াও, কলকাতা এবং কলকাতার পার্শ্ববর্তী বেশ কিছু এলাকায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর।

তবে শুধুমাত্র কলকাতা নয় দক্ষিণবঙ্গের বেশকিছু জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা,হুগলি, হাওড়া, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, ঝারগ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমানের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে বহুদিন পরে, উত্তরবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা কিছুটা কম। এবারের বৃষ্টিটা মূলত দক্ষিণবঙ্গেই হবে।

আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, কলকাতা এবং সংলগ্ন এলাকায় তাপমাত্রা থাকবে ৩১ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। অন্যদিকে সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৬ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। পশ্চিমবঙ্গের বাসিন্দাদের দাবি বৃষ্টিপাত যতই হোক না কেন প্যাচপেচে গরম থাকছেই। আপেক্ষিক আদ্রতা এখনো কলকাতায় বেশ ভালো। এই কারণেই মূলত বৃষ্টিপাত হলেও কলকাতা এবং সংলগ্ন এলাকায় ঘর্মাক্ত পরিবেশ বর্তমান।

John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026