রাজ্য

আগামী ৪৮ ঘন্টা লাগাতার বৃষ্টিতে ভাসবে বেশ কিছু এলাকা, সতর্ক বার্তা হাওয়া অফিসের

পশ্চিমবঙ্গের ইতিমধ্যেই প্রবেশ করে গেছে বর্ষা এবং সেই বর্ষার জেরে শুরু হয়ে গেছে বৃষ্টিপাত। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে কলকাতা এবং সংলগ্ন দক্ষিণবঙ্গের বেশকিছু জেলায় লাগাতার বৃষ্টি হবে আগামী বেশ কয়েকদিন। সম্ভাবনা রয়েছে, আগামী ৪৮ ঘন্টায় পশ্চিমবঙ্গের বহু জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এই সমস্ত জেলাগুলির মধ্যে রয়েছে কলকাতা, দুই ২৪ পরগনা, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর। এই সমস্ত জায়গায় ভারী বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর।

ইতিমধ্যেই গতকালের বৃষ্টির জেরে জলমগ্ন হয়ে রয়েছে কলকাতার একাধিক এলাকা। তারমধ্যে উল্ল্যেখযোগ্য হলঃ পাটুলি, বাঘাযতীন, আলিপুর, আমহার্স্ট স্ট্রীট, কসবা, সাদার্ন এভিনিউ, শরত বসু রোড, বেহালা, তারাতলা, বালিগঞ্জ, কলেজস্ট্রিট এবং চিত্তরঞ্জন এভিনিউ। আগামী ২৪ ঘন্টায় ঘূর্ণাবর্ত এবং নিম্নচাপ অক্ষরেখার সক্রিয় থাকার কারণে হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সারা বাংলায়।

দক্ষিণবঙ্গের বেশকিছু জেলায় বৃষ্টির পরিমাণ বাড়বে বলে জানা যাচ্ছে। শুধু তাই নয় উত্তরবঙ্গের অনেক জেলায় লাগাতার বৃষ্টি হবার সম্ভাবনা রয়েছে। আগামী কয়েকদিন সমুদ্র উত্তাল থাকতে চলেছে তাই মৎস্যজীবীদের সমুদ্রের যেতে নিষেধ করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, কালিম্পং, মালদা এবং দুই দিনাজপুরে ঝড় বৃষ্টির পরিমাণ বাড়তে চলেছে।

এছাড়াও পাঞ্জাব থেকে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত একটি নিম্নচাপ অক্ষরেখা সক্রিয় থাকার কারণে বৃষ্টিপাতের পরিমাণ বেশ ভালোই থাকবে। পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের দিকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গ এবং বাংলাদেশের দিকে যে সমস্ত জেলা পশ্চিমবঙ্গের রয়েছে সেখানে বৃষ্টির পরিমাণ কিছুটা বেশি। নিম্নচাপ অক্ষরেখা আগামী কয়েকদিনের মধ্যে শক্তি বৃদ্ধি করতে চলেছে। এই কারণেই ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে কলকাতা এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গে।

John Fabian

Recent Posts

কালবৈশাখীর দাপট শুরু! ঝড়-বৃষ্টি আজ থেকেই, একাধিক জেলায় হলুদ সতর্কতা

গরমের মধ্যেই ধেয়ে আসছে কালবৈশাখী। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আজ থেকেই দক্ষিণবঙ্গ জুড়ে শুরু হতে…

April 16, 2026

কালো মেঘে ঢেকেছে আকাশ! কলকাতায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সতর্কতা, বইতে পারে ঝোড়ো হাওয়াও

হঠাৎই বদলে গেল কলকাতার আবহাওয়া। সকাল থেকেই আকাশে ঘন কালো মেঘ, শুরু হয়েছে বিক্ষিপ্ত বৃষ্টিও।…

April 16, 2026

আইপিএলে বড় ধাক্কা CSK-তে! চোটে ছিটকে গেলেন খলিল, নতুন চমক মুম্বই শিবিরে

আইপিএলে টানা দু’টি ম্যাচ জিতে আত্মবিশ্বাস ফিরে পাচ্ছিল চেন্নাই সুপার কিংস (CSK)। কিন্তু হঠাৎই বড়…

April 16, 2026

গ্যাস ছাড়াই আগুনে রান্না! ইন্ডাকশনকে টক্কর দিতে আসছে নতুন প্লাজ়মা স্টোভ

গ্যাস সিলিন্ডারের ঝামেলা, দাম বাড়া আর বুকিংয়ের অপেক্ষা—সব মিলিয়ে রান্নাঘরে বিকল্প খুঁজছেন অনেকেই। এই পরিস্থিতিতে…

April 16, 2026

২ লক্ষ পর্যন্ত ছাড়! এপ্রিলে Maruti Suzuki-র গাড়িতে ধামাকাদার অফার

আপনিও কি নতুন গাড়ি কেনার পরিকল্পনা করছেন? তাহলে আপনার জন্য বড় খবর। দেশের বৃহত্তম গাড়ি…

April 16, 2026

পেমেন্ট ফেল হলেও চিন্তা নেই! IRCTC-র নতুন ফিচারে ফের টিকিট বুকিংয়ের সুযোগ

আপনিও কি ট্রেনের টিকিট কাটার জন্য IRCTC অ্যাপ ব্যবহার করেন? তাহলে আপনার জন্য রইল বড়…

April 16, 2026