রাজ্য

বাংলায় ঢুকল বর্ষা, আজ থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস জেলায় জেলায়

পশ্চিমবঙ্গে প্রবেশ করতে শুরু করেছে মৌসুমী বায়ু এবং তার জেরে আজ থেকেই পশ্চিমবঙ্গে শুরু হয়ে যাবে ভারী বৃষ্টি। কিছু কিছু জেলায় ইতিমধ্যেই ছিটে ফোঁটা বৃষ্টি শুরু হয়ে গেছে। প্রতিটি জেলায় শুরু হয়ে হলুদ সর্তকতা জারি করা। রবিবার থেকে শুরু হয়ে যাবে ভারী বৃষ্টিপাত এবং আগামী ৩ থেকে ৪ দিন পর্যন্ত টানা বজ্রবিদ্যুৎ সহ ঝড় ও বৃষ্টিপাত হবে।

আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, ইতিমধ্যেই পশ্চিমবঙ্গে মৌসুমী বায়ু প্রবেশ করার কারণে, বিভিন্ন জেলায় ঝড়ো হাওয়া বইবে। অন্যদিকে বেশ কিছু জায়গায় হলুদ সর্তকতা জারি করা হয়েছে এবং পশ্চিমবঙ্গের জন্য সবথেকে বড় অশনিসংকেত হতে চলেছে একটি নতুন ঘূর্ণিঝড়। বর্ষার মধ্যে এই ঘূর্ণিঝড় আসার কথা।

আবহাওয়াবিদরা জানাচ্ছেন, সম্ভবত এই ঘূর্ণিঝড়ের নাম দেওয়া হয়েছে ‘গুলাব’। তবে এই ঘূর্ণিঝড়ের ব্যাপারে এখনো তেমন কিছু জানা যায়নি। তবে যদি এই ঘূর্ণিঝড় আসে তাহলে পশ্চিমবঙ্গের জন্য বিষয়টি খারাপ হবে। অন্যদিকে পশ্চিমবঙ্গ এবং উড়িষ্যা উপকূলে নিম্নচাপ এর কারণে সমুদ্রের জলের স্তর অত্যন্ত বেশি। এই কারণে ইতিমধ্যেই সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে মৎস্যজীবীদের। কাজের আদেশ দেওয়া হয়েছে সোমবার পর্যন্ত যেন তারা মাছ ধরতে বিরত থাকেন।

অন্যদিকে, আজকে পশ্চিমবঙ্গে উপকূলবর্তী বেশকিছু জেলায় ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পুরুলিয়া, এবং পশ্চিম বর্তমানে ভারী বৃষ্টিপাত হবে। অন্যদিকে উত্তরবঙ্গের জেলাগুলির মধ্যে দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার এবং কালিম্পং এ অত্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতায় কতটা বৃষ্টি হবে, সেরকম ভাবে তেমন কিছু জানানো হয়নি।

John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026