রাজ্য

নিম্নচাপের প্রভাব, আজকে আবারো ভারী বৃষ্টিতে ভাসবে পশ্চিমবঙ্গের এই জেলাগুলি

দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ বিগত কয়েকদিনে বেশ ভালো মত বৃদ্ধি পেয়েছে। একাধিক জায়গা জলমগ্ন হয়ে যাওয়ার খবর আমরা আকছার শুনতে পাচ্ছি। কিন্তু কিছুদিন যাবৎ বৃষ্টির পরিমাণ একটু কম। আকাশে রোদের ছটা দেখা যাচ্ছে। এই অবস্থায় বাংলার মানুষ যখন খুশি, তখন আবারো খারাপ খবর শোনালেন আলিপুর আবহাওয়া দপ্তর। হাওয়া অফিস আজকে একটি রিপোর্টে জানিয়েছে, আগামী বুধবার থেকেই আবারো ভারী বৃষ্টিতে ভাসতে পারে বাংলা। তবে আজকেও যে বৃষ্টির সম্ভাবনা নেই তা কিন্তু না, আজকেও বৃষ্টির সম্ভাবনা আছে পশ্চিমবঙ্গের বিস্তীর্ণ এলাকায়।

বাঁকুড়া থেকে দীঘা হয়ে বঙ্গোপসাগর পর্যন্ত একটি নিম্নচাপ অক্ষরেখা অবস্থান করছে। কিন্তু এই অক্ষরেখা আস্তে আস্তে উত্তরের দিকে সরতে সরতে এখন একেবারে সীমানার কাছাকাছি জায়গায় এসে দাড়িয়েছে। এই কারণে এখন দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা আছে বলে জানিয়েছেন হাওয়া অফিস। তবে এই কয়েকদীনের মধ্যে সবথেকে বেশি বৃষ্টি হবে উত্তরবঙ্গে। বুধবার থেকে এই অক্ষরেখার প্রভাবে উত্তরবঙ্গে ভারী বৃষ্টি হতে পারে।

মঙ্গলবার থেকেই উত্তরবঙ্গের জেলায় বৃষ্টি শুরু হবে। আজকে থেকে কিছুটা বৃষ্টি শুরু হবে উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকায়। উত্তরবঙ্গের একেবারে উত্তরের পাঁচটি জেলা, দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার এবং কালিম্পং এ ভারী থেকে অতিভারী বৃষ্টি হবে।

তবে আজকে কলকাতায় বৃষ্টির পরিমাণ একটু কম।কলকাতায় আজকে সারাদিন আকাশ মেঘলা থাকতে পারে। কয়েক জায়গায় হালকা থেকে মাঝারি এবং বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা আছে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকবে, ফলে ঘর্মাক্ত পরিবেশ বজায় থাকবে। অস্বস্তিকর গরম থাকবে। আগামী ২৪ ঘন্টায় কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা হবে ৩২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা হবে ২৭ ডিগ্রি সেলসিয়াস। গত ২৪ ঘন্টায় কলকাতায় বৃষ্টির পরিমাণ ২২.৫ মিলিমিটার।

John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026