রাজ্য

আরও ৭ দিন ঝেঁপে বৃষ্টি উত্তরবঙ্গে, বৃষ্টির প্রভাবে ধসের আশঙ্কা

আগামী সাতদিন উত্তরবঙ্গে প্রবল বৃষ্টি শুরু হতে চলেছে। আজকে এমনটাই পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। পূর্বাভাসে জানা যাচ্ছে, এই বৃষ্টির ফলে বিভিন্ন নদীর জল স্তর বাড়তে চলেছে এবং দার্জিলিং এবং কালিম্পং-এ পার্বত্য এলাকায় ধস নামার সম্ভাবনা রয়েছে। এছাড়াও বিভিন্ন পুর এলাকায় জল জমার সম্ভাবোনা থাকছে এই বৃষ্টিতে। আবহাওয়া দপ্তর জানিয়েছে ক্রমশ উত্তরবঙ্গের দিকে এই ঘূর্ণাবর্ত সরে যাচ্ছে এবং এই কারণে উত্তরবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা ধীরে ধীরে বাড়তে শুরু করেছে।

অন্যদিকে দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা ধীরে ধীরে কমছে। বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয়বাষ্প উত্তরবঙ্গের বায়ুমণ্ডলে প্রবেশ করা শুরু করেছে। যার ফলে উত্তরবঙ্গে আগামীকাল রবিবার থেকে ভারী বৃষ্টিপাত শুরু হবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। আগামীকাল থেকে জলপাইগুড়ি কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলার কয়েকটি প্রান্তে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস। এছাড়া আগামী সোমবার পর্যন্ত এই বৃষ্টি চলবে বলে জানানো হয়েছে।

ওই তিন জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। তার পাশাপাশি দার্জিলিং ও কালিম্পংযেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রবিবার এবং সোমবার শুধুমাত্র একেবারে উত্তরের দিকে জেলাগুলিতে বৃষ্টি হলেও, মঙ্গলবার থেকে উত্তরবঙ্গের বৃষ্টির মাত্রা আরও বাড়তে চলেছে। তাই আগামী শনিবার পর্যন্ত পুরো উত্তরবঙ্গের কমলা সর্তকতা জারি করেছে হাওয়া অফিস। মঙ্গলবার জলপাইগুড়ি কোচবিহার এবং আলিপুরদুয়ারের বেশ কিছু জায়গায় অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বুধবার বৃষ্টির পরিমাণ আরো বাড়বে। সম্ভাবনা রয়েছে বুধবার দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে বৃষ্টি সম্ভাবনা রয়েছে। সেইসঙ্গে বৃষ্টিপাত শুরু হবে মালদহ উত্তর এবং দক্ষিণ দিনাজপুরে। তার পরেও আরো বেশ কয়েকদিন উত্তরবঙ্গের সবকটি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026