নিউজ

Weather Report: কলকাতা সহ পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকায় প্রবল বৃষ্টি

ইতিমধ্যেই ভারতের একাধিক এলাকায় প্রভাব বিস্তার করতে শুরু করেছে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু। কেরালা দিয়ে প্রবেশ করে এবারে এই মৌসুমী বায়ু ধীরে ধীরে ভারতের উত্তর প্রান্তের রাজ্যগুলিতে পৌঁছে যাচ্ছে। এই মৌসুমী বায়ুর প্রভাবে ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে প্রাক বর্ষা বৃষ্টিপাত। ভারতীয় আবহাওয়া দপ্তর জানিয়েছে, বুধবার এবং বৃহস্পতিবার দেশের উত্তর পশ্চিম এলাকায় ধুলোর ঝড় কিংবা আঁধি হওয়ার সম্ভাবনা প্রবল।

ঘন্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া এবং বৃষ্টিপাত হবে এই আঁধিতে। লাক্ষাদ্বীপ, কেরালা, গোয়া থেকে শুরু করে মুম্বাই সমস্ত জায়গায় দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু কাজ করা শুরু করে দিয়েছে। অন্যদিকে, মৌসুমি বায়ুর অন্য শাখার প্রভাবে এখনই প্রাক বর্ষার বৃষ্টি শুরু হয়েছে পশ্চিমবঙ্গ, ওড়িশা এবং ছত্রিশগড়ের দিকে।

আবহাওয়া দপ্তরের রিপোর্ট অনুযায়ী, ১১ জুন ভারতের পূর্ব প্রান্তে প্রবেশ করতে চলেছে মৌসুমী বায়ু। ইতিমধ্যেই ভারতের পূর্ব প্রান্তে তৈরি হয়ে গিয়েছে একটি গভীর নিম্নচাপ। সেই নিম্নচাপের সাহায্যেই ভারতের পূর্ব প্রান্তে আসছে মৌসুমী বায়ু। বিহার, ঝাড়খন্ড, ওড়িশা এবং পশ্চিমবঙ্গে এই মৌসুমী বায়ু বৃষ্টিপাত করতে সাহায্য করতে চলেছে।

এছাড়াও পূর্ব মধ্য ভারতের একাধিক জায়গায় বৃষ্টিপাত হবে আর কিছুদিন পর থেকেই। উত্তরপূর্বে রাজ্যগুলিতেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। নাগাল্যান্ড, মনিপুর, মেঘালয়, ত্রিপুরা, অসম, মিজোরামে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তার সাথেই ভারতের হিমালয়ান ক্ষেত্র এবং অরুণাচল প্রদেশের বেশ কিছুটা অংশে এই বৃষ্টির সম্ভাবনা আছে।

John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026