রাজ্য

ঘূর্ণাবর্ত এবং নিম্নচাপের চোখ রাঙ্গানি, আর কয়েক ঘণ্টার মধ্যেই বৃষ্টিতে ভাসবে বাংলার এই সমস্ত জেলা

বর্ষাকালে কোনোভাবেই দেখা পাওয়া যাচ্ছে না বৃষ্টির। মৌসুমী বায়ু অনেকটাই দুর্বল অবস্থায় রয়েছে। তাই এই পরিস্থিতিতে আগামী তিনদিন থেকে চার দিনে রাজ্যে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বলেই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। চলতি বছরের ৩ জুন উত্তরবঙ্গে বর্ষা প্রবেশ করলেও বৃষ্টি হয়েছে শুধুমাত্র উত্তরবঙ্গের জেলাগুলিতে। দক্ষিণবঙ্গে অপেক্ষাকৃত অনেক কম বৃষ্টিপাত হয়েছে এবং এই কারণে দক্ষিণবঙ্গে রয়েছে বৃষ্টিপাতের ঘাটতি।

আজ কলকাতার আবহাওয়া থাকবে মোটামুটি মনোরম। দুই থেকে তিন ডিগ্রি বাড়তে পারে শহর কলকাতার তাপমাত্রা। সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে মোটামুটি ৩৩° সেলসিয়াসের কাছাকাছি এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৭ ডিগ্রি সেলসিয়াস এর কাছাকাছি। গতকাল কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১° সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি বেশি এবং সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭ ডিগ্রী সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি কম। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, এই মুহূর্তে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ সর্বাধিক ৯২ শতাংশ এবং সর্বনিম্ন ৭২ শতাংশ। গতকাল রাত থেকে এখনো পর্যন্ত বৃষ্টি হয়েছে মোটামুটি ২৩ মিলিমিটার।

দক্ষিণবঙ্গে আজকে সেরকমভাবে ভারী বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। আলিপুর আবহাওয়া দপ্তরের অধিকর্তা গণেশ কুমার দাস বলেছেন, ‘আপাতত একটি অক্ষরেখা অবস্থান করছে যা রাজ্য থেকে অনেকটা দক্ষিণে রয়েছে। এছাড়াও উড়িষ্যার উপরে রয়েছে একটি ঘূর্ণাবর্ত। দুটি সিস্টেম রাজ্য থেকে অনেকটা দূরে। এই কারণে উত্তর এবং দক্ষিণ দুই বঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই অর্থাৎ কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আজকেও বৃষ্টির সম্ভাবনা নেই।

অন্যদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। মরশুমের শুরু থেকেই উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টিপাত হচ্ছিল। এই মৌসুমে উত্তরবঙ্গে ৫০ শতাংশ বেশি বৃষ্টিপাত হয়েছে এবং দক্ষিণবঙ্গে ৪৯ শতাংশ বৃষ্টিপাতের ঘাটতি হয়েছে। দুই বঙ্গে বৃষ্টিপাতের এই তারতম্য নিয়ে রীতিমতো উদ্বেগে রয়েছে পরিবেশ বিজ্ঞানীরা। তবে অগাস্ট মাসের শুরুতে রাজ্যে ভারী বৃষ্টিপাত হবে বলে দাবি করছেন ভূতত্ত্ববিদ ডক্টর সূজিব কর। তিনি বলছেন, আগস্ট মাসের শুরু থেকে বদলাতে চলেছে আবহাওয়া। দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত হবে অনেকটাই বেশি এবং বন্যা পরিস্থিতি হওয়ার সম্ভাবনাও রয়েছে।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026