নিউজ

প্রবল বৃষ্টিতে ভাসবে বাংলা, একাধিক রাজ্যে সর্তকতা জারি মৌসম বিভাগের

ইতিমধ্যেই দেশের একাধিক অংশে মৌসুমী বায়ুর প্রভাবে শুরু হয়ে গেছে প্রবল বৃষ্টিপাত। এই বৃষ্টিপাতে জেরে কার্যত প্রায় অচল হয়ে পড়েছে পশ্চিমবঙ্গ এবং কলকাতা। প্রত্যেকদিন বৃষ্টির জেরে এখনো পশ্চিমবঙ্গের বেশ কিছু এলাকা জলমগ্ন। তার মধ্যেই আবারও পশ্চিমবঙ্গ এবং ভারতের বেশ কিছু এলাকার জন্য বৃষ্টির সর্তকতা জারি করেছে ভারতের আবহাওয়া দপ্তর। ভারতীয় মৌসম বিভাগ এর তরফ থেকে জানানো হয়েছে দেশের বেশ কিছু অঞ্চলে আগামী কয়েকদিনের মধ্যে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে পশ্চিমবঙ্গ এবং সিকিমের উপরে একটি ঘূর্ণাবর্তের কারণে আগামী ১১ ও ১২ আগস্ট বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

তবে শুধুমাত্র পশ্চিমবঙ্গ এবং সিকিম না, মেঘালয়ের বেশ কিছু জায়গায় ইতিমধ্যেই বৃষ্টিপাত শুরু হয়ে গিয়েছে। তার পাশাপাশি উত্তর প্রদেশ, উত্তরাখণ্ড মধ্যপ্রদেশ এবং তামিলনাড়ুর বেশ কিছু জায়গায় বৃষ্টিপাত চলছে। এছাড়াও ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে হিমাচল প্রদেশ, বিহার ,ঝাড়খন্ড, রাজস্থান, ছত্রিশগড়, অরুণাচল প্রদেশ এবং কেরলে। তবে সব থেকে বেশি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা পশ্চিমবঙ্গ এবং সিকিমে। এই দুটি এলাকার ওপরে বর্তমানে মৌসুমী বায়ু সবথেকে বেশি শক্তিশালী রয়েছে।

আইএমডি জানিয়েছে, দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর প্রভাবে বঙ্গোপসাগরের দিক থেকে প্রচুর পরিমাণে জলীয়বাষ্প প্রবেশ করবে পশ্চিমবঙ্গ এবং সিকিমের দিকে। এই কারণে এই দুটি রাজ্যে ১১ ও ১২ আগস্ট এর দিক থেকে ভারী থেকে অতি বৃষ্টির সম্ভাবনা। তার পাশাপাশি আগামী চার পাঁচ দিনে উত্তরাখণ্ড, উত্তর প্রদেশ, বিহার, ঝাড়খন্ড, গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তার পাশাপাশি মধ্যপ্রদেশ এবং পূর্ব রাজস্থানে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। তার পাশাপাশি বৃষ্টি হবে মহারাষ্ট্র এবং গুজরাতে। সব মিলিয়ে আগস্ট মাসের দ্বিতীয় সপ্তাহে সারা ভারতে বৃষ্টিপাতের পরিমাণ মাত্রাতিরিক্ত হবে বলে জানিয়েছে ভারতীয় মৌসম বিভাগ।

John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026