রাজ্য

আজকেও ভারী বর্ষণে ভাসবে বাংলার বেশ কিছু জেলা, জারি সতর্কতা

আগে যেরকম ভাবে দক্ষিণবঙ্গে বৃষ্টি হচ্ছিল সেরকম ভাবে আর হচ্ছে না, কিন্তু তবুও এখনই যে বর্ষা চলে যাচ্ছে সেরকম কোনো ব্যাপার নয়। আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে বরং রবিবার দক্ষিণবঙ্গে আরও একটু বৃষ্টির সম্ভাবনা আছে বৈকি। সকাল থেকেই আংশিক মেঘলা আকাশ। সাথে সাথেই বৃষ্টির সম্ভাবনা কলকাতা এবং পার্শ্ববর্তী বিভিন্ন এলাকায়। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে।

সবথেকে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের। আলিপুর আবহাওয়া দফতর সূত্রের খবর, উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার এবং আলিপুরদুয়ার অর্থাৎ উত্তরবঙ্গের একেবারে উত্তরের পাঁচটি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। পাশাপাশি, হাওয়া অফিস সূত্রে খবর, উত্তর বঙ্গোপসাগরে কি নিম্নচাপ অক্ষরেখা তৈরি হয়েছে যা গাঙ্গেয় পশ্চিমবঙ্গের সীমা অতিক্রম করে পশ্চিমের দিকে রাজ্যগুলিতে যাবে। ঝাড়খন্ড এবং দক্ষিণ বিহারের দিকে সরার কথা এই নিম্নচাপ অক্ষরেখার। এই নিম্নচাপ অক্ষরেখার প্রভাবেই যত বৃষ্টি হচ্ছে পশ্চিমবঙ্গে।

তবে এই নিম্নচাপ অক্ষরেখা ধীরে ধীরে নিজের রাস্তা বদল করতে শুরু করেছে। তার ফলে আস্তে আস্তে উন্নতি হচ্ছে পশ্চিমবঙ্গের আবহাওয়ার। আবহাওয়া দপ্তর জানাচ্ছে, এখন নিম্নচাপ রাজ্য থেকে প্রায় ৩০০ কিলোমিটার দূরে চলে গেছে এবং দেওঘরের সামনাসামনি কোন একটি জায়গায় অবস্থান করছে। এই পরিস্থিতিতে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী অঞ্চলের জেলাগুলিতে তেমন একটা বৃষ্টির সম্ভাবনা নেই বলেই জানাচ্ছে হাওয়া অফিস। পশ্চিমবঙ্গের পশ্চিমের কিছু কিছু জেলা, যেমন বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান এবং উত্তরবঙ্গের মালদহ জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে।

উত্তরবঙ্গের বেশকিছু জেলায় অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, যার ফলশ্রুতি দার্জিলিং এবং কালিম্পং এ রাস্তায় ধ্বস নামার মতো পরিস্থিতি আসতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। ইতিমধ্যেই উত্তরবঙ্গের বেশকিছু জেলায় প্রত্যেকদিন ভারী থেকে অতি ভারী বৃষ্টি হয়ে চলেছে, যার ফলে উত্তরবঙ্গে প্লাবনের সম্ভাবনা দেখা গিয়েছে বেশ কিছু জায়গায়। আবহাওয়া দপ্তর সূত্রে খবর আজকে কলকাতার সর্বাধিক তাপমাত্রা মোটামুটি ৩২ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। আজকের সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৭ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আদ্রতা সর্বাধিক ৯৬ শতাংশ এবং ন্যূনতম ৭৯ শতাংশ থাকবে।

John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026