রাজ্য

প্রবল বৃষ্টিপাত রাজ্যজুড়ে, লাল সর্তকতা জারি এইসব জেলায়

সকাল থেকেই আকাশের মুখ ভার। কলকাতা এবং কলকাতা লাগোয়া বেশ কিছু জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। দিন পর হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস।

অন্যদিকে, কলকাতাসহ দক্ষিণবঙ্গের বেশকিছু জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বেশকিছু জেলায় ভারী বৃষ্টিপাত হতে পারে। কলকাতার আকাশ সকাল থেকেই মেঘলা তাই মহানগরীতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর।

কিন্তু সবথেকে বেশি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের দিকে। ইতিমধ্যেই আলিপুর আবহাওয়া দপ্তর উত্তরবঙ্গে লাল সর্তকতা জারি করে দিয়েছে। উত্তরের বেশ কয়েকটি নদীর জল স্তর বাড়ার আশঙ্কা দেখা দিয়েছে যার ফলে প্লাবনের সম্ভাবনা রয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী চার দিন ধরে উত্তরবঙ্গের বেশকিছু জেলায় ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এই জেলাগুলির মধ্যে রয়েছে দার্জিলিং কালিম্পং এবং একেবারে উত্তরের দিকে বেশকিছু জেলা যেমন জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার ও কোচবিহার।

তার সাথে সাথেই মালদা উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুরের বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস। পাশাপাশি উত্তরবঙ্গে লাগাতার চলতে থাকা বৃষ্টির কারণে পাহাড়ি এলাকাগুলিতে ধস নেমে যাবার সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের বেশকিছু জেলায় ২০০ মিলিমিটার এর থেকেও বেশি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এই কারণে এই সমস্ত এলাকায় যে সমস্ত নদী রয়েছে সেগুলির জলস্তর বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এই এলাকার বাসিন্দাদের ইতিমধ্যেই সতর্ক করে দেওয়া হয়েছে। নদীর জলস্রোত বারলে প্লাবনের পরিস্থিতি থাকায় আগে থেকে প্রস্তুতি গ্রহণ করেছে রাজ্য সরকার।

John Fabian

Recent Posts

Sunidhi Chauhan: ‘চোখে চোখে কথা বলো’, বাংলা গান গেয়ে মঞ্চ কাঁপালেন সুনিধি চৌহান, দেখুন ভাইরাল ভিডিও

কলকাতার মঞ্চে নামতেই যেন আগুন ধরালেন বলিউডের জনপ্রিয় গায়িকা সুনিধি চৌহান। একের পর এক হিট…

March 27, 2026

ভোটের আগেই বিস্ফোরক চাল! নির্যাতিতার মাকে সামনে রেখে ভবানীপুরে মমতার বিরুদ্ধে বড় লড়াই, মাস্টারপ্ল্যান শুভেন্দুর

ভোটের মুখে রাজ্যের রাজনীতি আরও উত্তপ্ত হতে শুরু করেছে। বিশেষ করে ভবানীপুর কেন্দ্রকে ঘিরে তৈরি…

March 27, 2026

বছরে ১৩ বার নয়—এবার একবার রিচার্জেই পুরো মাস, Jio-Airtel-VI-র বড় চমক

প্রতি ২৮ দিনে রিচার্জ করতে করতে বিরক্ত? মাস শেষ হওয়ার আগেই প্ল্যান শেষ—এই সমস্যায় ভুগছেন…

March 27, 2026

যুদ্ধের মাঝেই তেলের দামে বড় ধাক্কা! এক ঝটকায় ১০ টাকা শুল্ক কমিয়ে মাস্টারস্ট্রোক কেন্দ্রের

মধ্যপ্রাচ্যে যুদ্ধের উত্তেজনা যখন তেলের বাজারকে অস্থির করে তুলেছে, ঠিক তখনই বড় সিদ্ধান্ত নিয়ে সাধারণ…

March 27, 2026

আজই ডাবল অ্যাটাক! দুপুরে তাপদাহে দমবন্ধ, বিকেলে কালবৈশাখীর তাণ্ডব—একদিনেই উলটে যাবে আবহাওয়া

আজকের আবহাওয়া একেবারে অদ্ভুত আচরণ করতে চলেছে। সকাল থেকে দুপুর পর্যন্ত থাকবে চরম গরম, আর…

March 27, 2026

এক লাফে রেকর্ড ছুঁল সোনার রেট, মধ্যবিত্তের নাগালের বাইরে সোনা, কলকাতায় আজ কত জানলে হতবাক হবেন

চৈত্র মাসের শেষ দিকে এসে সোনার বাজারে কার্যত আগুন লেগেছে। কলকাতায় আজ সোনার দামে এমন…

March 26, 2026