কলকাতা

বানভাসি হওয়ার আশঙ্কা শহর কলকাতা, জারি সর্তকতা

সকাল থেকেই শহর কলকাতায় আকাশের মুখ ভার, কয়েক পশলা বৃষ্টি হয়ে গিয়েছে কলকাতায় বেশ কিছু জায়গায়। তবে এখানেই শেষ নয় এবারে কলকাতার জন্য নতুন করে আশঙ্কার খবর শোনালো আলিপুর আবহাওয়া দপ্তর। সতর্কবার্তায় আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, বৃহস্পতিবার সারাদিন মাঝারি থেকে ভারী বৃষ্টি হবে শহর কলকাতায়। তবে দক্ষিণবঙ্গের গাঙ্গেয় উপকূলবর্তী জেলাগুলি বেশি বৃষ্টির কবলে পড়বে। পাশাপাশি, তারা জানিয়েছে আজকে কলকাতা বানভাসি হওয়ার সম্ভাবনা রয়েছে।

ঘূর্ণিঝড়ের দাপট এখন প্রায় নেই বললেই চলে। যশ ঘূর্ণিঝড় বর্তমানে শক্তি হারিয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। এই নিম্নচাপ বর্তমানে অবস্থান করছে বিহার এবং ঝাড়খণ্ডের দিকে। যার দরুন বিহার এবং ঝাড়খন্ডে অতি ভারী বৃষ্টিপাত শুরু হয়েছে সকাল থেকেই। সেই বৃষ্টিপাতের কিছুটা রেশ এসে পড়েছে পশ্চিমবঙ্গের কিছু জেলায়।

তবে বৃষ্টিপাত হলেও, আজকে কলকাতার জন্য সবথেকে খারাপ বিষয়টি হতে চলেছে ভরা কোটাল। জানা যাচ্ছে, এই ভরা কোটালের কারণে দুপুর ২.০৩ মিনিটে গঙ্গার জলের স্তর হবে ১৮ ফুট। তার পাশাপাশি জানানো হয়েছে বেলা সাড়ে ১১টা থেকে বিকেল ৪ টে পর্যন্ত সমস্ত লকগেট বন্ধ রাখা হবে। তাই যদি এই সময়ে বৃষ্টি হয় কিংবা জোয়ারের জল বাড়ে তাহলে কিন্তু কলকাতা জলমগ্ন হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যেই কালীঘাট এলাকা গতকাল জলমগ্ন হয়ে গিয়েছিল আদিগঙ্গায় ভরা কোটাল আসার কারণে। অন্যদিকে, উত্তরবঙ্গের মালদহ, উত্তর দিনাজপুর, দার্জিলিং এবং কালিম্পং সহ উত্তরবঙ্গের বেশকিছু জেলায় আজকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যেহেতু, এই ঘূর্ণিঝড় বিহারের সামনাসামনি জায়গায় অবস্থান করছে তাই উত্তরবঙ্গের জেলাগুলিতে এবং দক্ষিণবঙ্গের পশ্চিম প্রান্তের কিছু কিছু জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঘূর্ণিঝড়ের প্রভাবে কলকাতা সহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পূর্ব মেদিনীপুর, এবং দক্ষিণ ২৪ পরগনা জেলার বেশ কিছু এলাকা ঘূর্ণিঝড়ের কবলে সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত।

আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী কয়েক ঘন্টায় দুই ২৪ পরগনা, হাওড়া, হুগলি, মুর্শিদাবাদ, জেলায় বৃষ্টিপাত হবে। এছাড়াও এই সমস্ত জেলায় মোটামুটি ৪০ কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে ঝড়ো হাওয়া দেওয়ার সম্ভাবনা রয়েছে। কলকাতায় সকাল থেকে ভারী বৃষ্টি শুরু হয়েছে। যদি কলকাতায় বৃষ্টি বন্ধ না হয় এবং গঙ্গার জলস্তর বাড়ে তাহলে কিন্তু আজকে বানভাসি হওয়ার সম্ভাবনা রয়েছে কলকাতার।

John Fabian

Recent Posts

ব্যাঙ্ক অ্যাকাউন্ট ছাড়াই পেমেন্ট! Google Pay-র নতুন ‘Pocket Money’ ফিচারে বদলাচ্ছে ডিজিটাল লেনদেন

ডিজিটাল পেমেন্টের দুনিয়ায় বড় আপডেট আনল Google Pay। নতুন ‘Pocket Money’ ফিচারের মাধ্যমে এখন আর…

April 12, 2026

তাপপ্রবাহের মাঝেই বৃষ্টি দক্ষিণবঙ্গে! আজ ভিজবে কোন কোন জেলা?

বাংলায় গরম ক্রমশ বাড়ছে। আবহাওয়া দফতরের মতে, আগামী কয়েক দিনে দক্ষিণবঙ্গের তাপমাত্রা ৫ থেকে ৭…

April 12, 2026

কোটি টাকার সোনা, দামি Rolex আর বিশাল শেয়ার! ঠিক কত সম্পত্তির মালিক কোয়েল মল্লিক জানলে চমকে যাবেন

টলিউডের জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিক সম্প্রতি রাজনীতিতে যোগ দিয়ে নতুন অধ্যায় শুরু করেছেন। রাজ্যসভার সাংসদ…

April 11, 2026

KKR-এ বড় সিদ্ধান্ত আসছে? অধিনায়ক রাহানেকে ঘিরে বাড়ছে প্রশ্ন

কলকাতা নাইট রাইডার্স—এক সময় আইপিএলের অন্যতম সফল দল। তিনবার ট্রফি জেতা এই ফ্র্যাঞ্চাইজির নাম শুনলেই…

April 11, 2026

ভোটের মুখে ফের ইডির ঝটকা! পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে হানা, SSC কেলেঙ্কারিতে তোলপাড় রাজ্য

ভোটের আবহে ফের তোলপাড় বাংলা! প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে শনিবার সকালেই হানা দিল এনফোর্সমেন্ট…

April 11, 2026

Gold Price Today 11 April 2026: যুদ্ধবিরতির ধোঁয়াশায় কাঁপছে বাজার! বৈশাখের আগে কি সোনায় সুখবর?

আমেরিকা ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি নিয়ে অনিশ্চয়তার জেরে আন্তর্জাতিক বাজারে অস্থিরতা তৈরি হয়েছে, যার সরাসরি…

April 11, 2026