রাজ্য

আবারো ভারী বৃষ্টির সম্ভাবনা পশ্চিমবঙ্গের বেশকিছু জেলায়, জারি সর্তকতা

লাগাতার বৃষ্টি না হলেও গত কয়েকদিন ধরে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হচ্ছে পশ্চিমবঙ্গের বেশ কিছু জায়গায়। এখনো পর্যন্ত কিন্তু নিম্নচাপের সম্ভাবনা পুরোপুরি চলে যায়নি। এই কারণে আরও একবার রাজ্যে বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দপ্তর। হাওয়া অফিসের তরফ থেকে জানানো হয়েছে উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী 24 ঘণ্টায় এবং দক্ষিণবঙ্গের মাঝারি বৃষ্টিপাত হতে পারে।

আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, মৌসুমী অক্ষরেখার বালাসোর থেকে হয়ে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত থাকার কারণে এখন বিহারে ঘূর্ণাবর্ত অবস্থান করে রয়েছে। রাজস্থান থেকে বিহার পর্যন্ত পূর্ব-পশ্চিমে অক্ষরেখা বিস্তৃত রয়েছে।  এই কারণেই বৃষ্টিপাত হবে দক্ষিণবঙ্গে। আগামী সোমবার থেকে বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা বৃদ্ধি পাবে বলেও মনে করছে আলিপুর আবহাওয়া দপ্তর।

অন্যদিকে আগামী 24 ঘণ্টায় আলিপুরদুয়ার এবং কোচবিহারে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি এবং উত্তরবঙ্গের একেবারে উত্তরের বাকি দুটি জেলায় বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে।  আলিপুরদুয়ার এবং কোচবিহারে খুব একটা বৃষ্টি হবে না আজকে কিন্তু সোমবার থেকে কিছুটা বৃষ্টি পড়তে পারে। গত 24 ঘন্টায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হয়েছিল কলকাতায়। সেই বৃষ্টিপাতের রেশ এখনো পর্যন্ত কাটেনি।

তার মধ্যেই আবার সোমবার থেকে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। কার্যত, বর্ষার একেবারে শেষ পর্যায়ে আরো একবার ঝড়ো ইনিংস খেলার সম্ভাবনা রয়েছে মৌসুমী বায়ুর। অন্তত সে রকমটাই মনে করছে আলিপুর আবহাওয়া দপ্তর। হাওয়া অফিসের পূর্বাভাস আজ এবং আগামীকাল দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুরে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে খুব একটা বৃষ্টি হবে না।

John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026